প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যার অভিযোগ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে।সোমবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে বলে

2025-10-29T18:06:35+00:00
2025-10-29T18:25:17+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
প্রেমিকের পরামর্শে স্বামীকে হত্যার অভিযোগ
শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৬:০৬ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৬:২৫ পিএম
অভিযুক্ত তানজিলাকে আটক করেছে পুলিশ। ছবি : সময়ের আলো
সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রেমিকের পরামর্শে স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। 

সোমবার (২৭ অক্টোবর) রাতে এ ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। নিহত আব্দুল করীম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। 

জানা গেছে, নন্দলালপুর গ্রামের নবী মন্ডলের পুত্র আব্দুল করিম সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর কন্যা তানজিলা খাতুনের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়। 

বিয়ের আগে থেকেই তানজিলার প্রতিবেশী নূর আলম ওরফে নাহিদের সাঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো। প্রেমিক নাহিদ তানজিলাকে বিয়ের জন্য চাপ প্রয়োগ করে। এক পর্যায়ে তানজিলার স্বামী করিমকে হত্যার সিদ্ধান্ত নেয়। পরিকল্পনার অংশ হিসেবে রাতে তানজিলা স্বামী করিমকে কৃমির ঔষধ বলে গ্যাসের ঔষধ খাওয়ায়। 


কিছুক্ষণ পরেই পেটে জালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসক দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টার করে। পরে পরিস্থিতি বেগতিক দেখে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতাল পরে এনায়েতপুর খাজা ইউনুস মেডিকেল কলেজ হাসপাতালে চিকৎসাধীন অবস্থায় করিমের মৃত্যু হয়।

খবর পেয়ে শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে। এঘটনায় অভিযুক্ত তানজিলাকে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করলে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। 

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   প্রেমিক  পরামর্শ  স্বামী  হত্যা  অভিযোগ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: