ভ্রমণপ্রেমীদের সঙ্গী নতুন স্মার্টফোন

সময়ের আলো ডেস্ক

ফিচার

ছবির কোয়ালিটি আর ব্যাটারির চার্জের ব্যাকআপ নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের দুশ্চিন্তার শেষ নেই। এ ঝামেলা থেকে হয়তো কিছুটা মুক্তি মিলেছে। এজন্য

2025-10-29T20:07:06+00:00
2025-10-29T20:13:59+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
ফিচার
ভ্রমণপ্রেমীদের সঙ্গী নতুন স্মার্টফোন
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৮:০৭ পিএম  আপডেট: ২৯.১০.২০২৫ ৮:১৩ পিএম
ভিভোর স্মার্টফোন ভি৬০ লাইট। ফাইল ছবি
ছবির কোয়ালিটি আর ব্যাটারির চার্জের ব্যাকআপ নিয়ে স্মার্টফোন ব্যবহারকারীদের দুশ্চিন্তার শেষ নেই। এ ঝামেলা থেকে হয়তো কিছুটা মুক্তি মিলেছে। এজন্য ভ্রমণপ্রেমীদের যোগ্যসঙ্গী হিসেবে গ্রাহকদের জন্য সম্প্রতি বাজারে আসা ভিভোর নতুন স্মার্টফোন ভি৬০ লাইট সবার মন জয় করছে। থার্ড জেনারেশন এআই অরা লাইটের সঙ্গে পারফেক্ট ইমেজ স্টুডিও হিসেবে ভিভোর নতুন এই স্মার্টফোন শক্তিশালী প্রসেসর এবং ম্যাসিভ ব্যাটারি প্যাকেজের কারণে ব্যবহারকারীদের পছন্দ তালিকায় স্থান করে নিচ্ছে।  

প্রফেশনাল পোর্ট্রেট সহযোগী অরা লাইট ৩.০ : ভিভো ভি৬০ লাইট বিশেষভাবে ডিজাইন করা হয়েছে ভ্রমণের প্রতিটি স্মৃতিকে স্মরণীয় করে রাখতে। এর থার্ড জেনারেশন অরা লাইট, সনি আইএমএক্স৮৮২ সেন্সরের ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও এআই মাস্টার এইচডি অ্যালগরিদমের সমন্বয়ে যে কোনো জায়গায় যে কোনো আলোতে তুলে স্পষ্ট ও নিখুঁত ছবি। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরার নিখুঁত ডিটেইলসের প্রেমে পড়ছেন সবাই। ফ্রন্ট ও ব্যাক দু’টি ক্যামেরাতেই ফোরকে ভিডিও সুযোগ থাকায় যে কোনো কনটেন্ট তৈরি করা এখন আরও সহজ। 

স্মার্ট এআই ইমেজ স্টুডিও : ভিভোর এআই ইমেজ স্টুডিওতে এবার যোগ হয়েছে নতুন এআই ফর সিজন পোর্ট্রেট মুড। যা এক ছবিতেই চারটি ভিন্ন ঋতুর সৌন্দর্য ফুটিয়ে তোলে। উন্নত এআই ইরেজ ৩.০ টুরিস্ট স্পটে ভিড়ের মাঝেও তোলা ছবি থেকে অনাকাঙ্ক্ষিত বস্তু সহজে সরিয়ে দেয়। স্মার্ট লাইটিং কন্ট্রোল এবং মাস্টার পোর্ট্রেট স্টাইল বোকেহ ছবিতে দেয় জাদুর ছোঁয়া। 


টার্বো প্রসেসরের সাথে গেমিংয়ে সবার আগে : ভিভো ভি৬০ লাইটে ব্যবহৃত উন্নত মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৩৬০ টার্বো প্রসেসর গেমিং ও পারফরম্যান্সে দিচ্ছে আরও দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা। ৪ ন্যানোমিটার প্রযুক্তিনির্ভর এই চিপসেট নিশ্চিত করে ৯০এফপিএস পর্যন্ত ফাস্ট রেসপন্স। এ ছাড়াও, ১২ জিবি র‍্যাম এবং অতিরিক্ত ১২ জিবি এক্সটেন্ডেড র‍্যাম, যা একাধিক অ্যাপ একসঙ্গে চালিয়েও ফোনকে রাখে ল্যাগ-মুক্ত। স্মার্ট সিস্টেম অপটিমাইজেশনের ফলে ভিভো ভি৬০ লাইট ৫ বছর পর্যন্ত ফাস্ট ও স্মুথ পারফরম্যান্স বজায় রাখে। 

ডিজাইনে আভিজাত্যের ছোঁয়া : স্লিম ও স্লিক প্রোফাইলের সঙ্গে মিনিমালিস্টিক ক্যামেরা মডিউল ভিভো ভি৬০ লাইটকে করেছে আরও আকর্ষণীয় । মাত্র ১৯৬ গ্রাম ওজন ও ৭.৫৯ মিমি পুরুত্বে ফোনটি যেমন হালকা, ব্যবহারেও তেমনি প্রিমিয়াম। কালার অপশনে রয়েছে টাইটেনিয়াম ব্লু ও এলিগেন্ট ব্ল্যাক। 

ম্যাসিভ ব্যাটারির সাথে বাধাহীন ভ্রমণ : চার্জের ভাবনা কমাতে ভিভো ভি৬০ লাইটে রয়েছে ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্লুভোল্ট ব্যাটারি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাল্টিটাস্কিং-এ এটি শক্তিশালী ব্যাকআপ দেয়, এমনকি ভ্রমণেও ১৪ ঘণ্টা পর্যন্ত নেভিগেশন সাপোর্ট দিয়ে যাত্রাকে করে আরও সহজ। আর জরুরি মুহূর্তে দ্রুত পাওয়ার আপ করতে সাথে রয়েছে ৯০ ওয়াট ফ্ল্যাশচার্জ। 

এআই অ্যাসিস্টের সাথে স্মার্ট লাইফ : প্রতদিনের কাজকে আরও সহজ করতে ভি৬০ লাইটে রয়েছে এআই ক্যাপশন, এআই ট্রান্সক্রিপ্ট অ্যাসিস্ট ও এআই নোট অ্যাসিস্ট এর মত অনেক টুলস। রিয়েল টাইম স্পিচকে মুহূর্তেই টেক্সটে রূপান্তর, রেকর্ডিং থেকে ট্রান্সক্রাইব করে মিটিং হাইলাইট নোট ও একাধিক ভাষায় অনুবাদ, পাশাপাশি নোট থেকে টু-ডু লিস্ট তৈরি, প্রতিটি কাজই করা যায় মুহূর্তে। এজন্যই আকর্ষণীয় সব ফিচারে ভরপুর ভি৬০ লাইট দিন দিন ব্যবহারকারীদের পছন্দ তালিকায় যুক্ত হচ্ছে। 


সময়ের আলো/এনএ 


  বিষয়:   ভ্রমণপ্রেমী  সঙ্গী  নতুন স্মার্টফোন 


Loading...
Loading...
ফিচার- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: