শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে : তথ্য উপদেষ্টা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে কমিটমেন্ট নিয়ে অন্তবর্তী সরকারে এসেছি—বিচারের কাজ শুরু করার, আমরা সে কমিটমেন্ট

2025-11-04T14:50:54+00:00
2025-11-04T14:51:50+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
শেখ হাসিনার বিচারের রায় আগামী সপ্তাহে : তথ্য উপদেষ্টা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫, ২:৫০ পিএম  আপডেট: ০৪.১১.২০২৫ ২:৫১ পিএম
রামগঞ্জ উপজেলার হলরুমে কথা বলেন মাহফুজ আলম। ছবি : সময়ের আলো
তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন, আমরা যে কমিটমেন্ট নিয়ে অন্তবর্তী সরকারে এসেছি—বিচারের কাজ শুরু করার, আমরা সে কমিটমেন্ট রাখতে পেরেছি। আগামী সাপ্তাহে ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচারের রায় হবে। যারা শহিদ হয়েছেন, তাদের পরিবারের একটা ব্যথার উপশম হবে।

‎মঙ্গলবার (৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রামগঞ্জ উপজেলার হলরুমে সরকারি কর্মকর্তা ও নেতৃস্থানীয়দের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মাহফুজ আলম বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অনেকেরই বিচার কার্যক্রম চলছে। যারা জুলাইয়ে ছাত্র-জনতাকে হত্যা করছে, গুম-খুন করেছে এবং এক্সটা কিলিংয়ের সাথে জড়িত ছিল, সবার বিচারই হবে। পরবর্তী সরকারে যারা আসবেন, এই বিচার কাজ তারাই এগিয়ে নিয়ে যাবেন।

‎সংস্কার প্রসঙ্গে উপদেষ্টা মাহফুজ বলেন, অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার কাজগুলোয় অনেকদূর অগ্রসর হয়েছে। রাজনীতিক দলগুলো সম্মিলিত হয়ে একটা সনদে সাক্ষর করেছে। এটা বাংলাদেশের জন্য অনেক প্রাপ্তি। মতভিন্নতা থাকা সত্যেও সব রাজনীতিক দলগুলো একটা দলিলে সর্বসম্মত হয়েছে। এর মধ্য দিয়ে বাংলাদেশ নতুন পর্বে রওনা হলো।

তিনি বলেন, জুলাই সনদ ও সংস্কার কার্যক্রমগুলোর ভিত্তিতে নির্বাচনের মাধ্যমে যে সরকার আসবে, তারা যদি কাজগুলো করতে পারে, তাহলে আমরা যে নতুন বাংলাদেশ চেয়েছিলাম, সেরকম একটা বাংলাদেশ হবে। যেখানে সবার ক্ষমতার ভারসাম্য থাকবে। বিচার এবং আইনের সুশাসন থাকবে। গুম-খুন আর ফিরে আসবে না। এর মধ্য দিয়ে জুলাই আহত-নিহতদের পরিবার যে বাংলাদেশ চেয়েছে, সেটি পাব।


এর আগে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপদেষ্টা মাহফুজ আলমকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার, পুলিশ সুপার মো. আকতার হোসেনসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

এ সময় উপস্থিত ছিলেন রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম রবীন শীষ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারী, উপদেষ্টার বাবা ইছাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান বাচ্চু মোল্লা ও তার ভাই জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক মাহবুব আলম প্রমুখ।

আরআর


  বিষয়:   তথ্য উপদেষ্টা  মাহফুজ আলম  লক্ষ্মীপুর  শেখ হাসিনা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: