রাতের আঁধারে ফের ঘোড়ার মাংস বিক্রি, জীবিত উদ্ধার ৩৭টি

গাজীপুর প্রতিনিধি

সারাদেশ

গাজীপুর মহানগরের পুবাইলের হায়দ্রাবাদ এলাকা থেকে বিপুলসংখ্যক জীবিত ও জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৪ নভ্ম্বের) দিনগত রাতে

2025-11-05T10:26:38+00:00
2025-11-05T10:26:38+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাতের আঁধারে ফের ঘোড়ার মাংস বিক্রি, জীবিত উদ্ধার ৩৭টি
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১০:২৬ এএম 
গাজীপুরে অভিযান চালিয়ে ৩৭টি ঘোড়া উদ্ধার করা হয়। সংগৃহীত ছবি
গাজীপুর মহানগরের পুবাইলের হায়দ্রাবাদ এলাকা থেকে বিপুলসংখ্যক জীবিত ও জবাই করা ঘোড়ার মাংস উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৪ নভ্ম্বের) দিনগত রাতে র‍‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১-এর (র‍্যাব) একটি দল অভিযান চালিয়ে এসব উদ্ধার করে। 

জানা যায়, নিষিদ্ধ ঘোড়া জবাই হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও মেট্রোপলিটন পুলিশের সমন্বয়ে অভিযান চালানো হয়। 

অভিযুক্ত শফিকুল ইসলাম রাতের আঁধারে বাইরে থেকে ঘরে তালা দিয়ে ভেতরে ঘোড়া জবাই করছিলেন। তালা ভেঙে ভেতরে প্রবেশ করে কাউকে পাওয়া যায়নি। তবে সেখানে ৩৭টি রোগাক্রান্ত জীবিত ঘোড়া ও ৫ মণ ঘোড়ার মাংস ছিল। 


র‍্যাব-১ এর অতিরিক্ত পুলিশ সুপার শহিদুল ইসলাম বলেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ, ভেটেনারি সার্জন এসএম হারুনুর রশিদসহ প্রশাসনের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

আরআর


  বিষয়:   গাজীপুর  ঘোড়া  মাংস 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: