মনোনয়ন না পেয়ে যা বললেন আসলাম চৌধুরী

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী।বুধবার (৫ নভেম্বর)

2025-11-06T10:30:50+00:00
2025-11-06T10:30:50+00:00
 
  শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬,
১১ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
মনোনয়ন না পেয়ে যা বললেন আসলাম চৌধুরী
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১০:৩০ এএম 
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। সংগৃহীত ছবি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন বিএনপির সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী। 

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় এক সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। 

আসলাম চৌধুরী বলেন, নির্বাচন করব এটা পরিষ্কার। আর তা ত্রয়োদশ সংসদ নির্বাচনেই। আমি বারবার কথাটা বলছি।

তিনি বলেন, নির্বাচন যখন হয়, আমি অংশগ্রহণ করব। সেজন্য মনোনয়ন না পাওয়াকে আমি কোনো আলোচিত বিষয় বলে মনে করি না। যখন তফসিল ঘোষণা করে, তখনই এগুলো আলোচিত বিষয়, এর আগে অনেকের নাম আসবে, অনেক কিছু হবে, বিভিন্ন দল বিভিন্নভাবে হবে। এটা হতেই পারে। ফাইনালি বুঝে নেবেন, আমি জনগণের জন্য কাজ করি, দেশের জন্য কাজ করি। দলের জন্য যেটুকু করার, করেছি।


বিএনপির এ নেতা বলেন, সীতাকুণ্ডের জনগণ যেহেতু আমার সাথে আছে, সেজন্য আমি বিশ্বাস করি জনগণের প্রতি সবার সম্মান থাকবে। সে হিসেবে মনোনয়ন কোন বিষয় বলে আমি মনে করি না, যথা সময়ে এগুলো ঠিকভাবে হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। 

আরআর

  বিষয়:   বিএনপি  মনোনয়ন  আসলাম চৌধুরী 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: