নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে উপজেলা

2025-11-08T23:16:14+00:00
2025-11-08T23:16:14+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নবীনগরে মনোনয়ন পরিবর্তনের দাবিতে ঝাড়ু মিছিল
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:১৬ পিএম 
উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেয়। ছবি : সময়ের আলো
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনে উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মান্নানের মনোনয়ন বাতিলের দাবিতে ঝাড়ু মিছিল করেছে উপজেলা বিএনপির একাংশ ও সাধারণ জনতা। 

শনিবার (৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার সমবায় সুপারমার্কেট থেকে মিছিলটি শুরু হয়। শেষ হয় প্রেসক্লাবের সামনে এসে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিক্ষুব্ধ জনতা মিছিলে অংশ নেয়। 

এ সময় বিএনপির মনোনীত পার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয় মিছিলকারীরা। তারা দাবি করেন, বিতর্কিত প্রার্থী বিগত তিনটি নির্বাচনে আব্দুল মান্নানকে ধানের শীষ প্রার্থীর পক্ষে মাঠে নামতে দেখা যায়নি, তাই মনোনয়ন পরিবর্তনের দাবিতে সাধারণ জনগণের ঝাড়ু মিছিল করেন তারা।

উল্লেখ্য, মনোনয়ন পাওয়ার পর শনিবার সকাল ১১টায় বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট আব্দুল মান্নানের নেতৃত্বে আলীয়াবাদ গোলচত্ত্বরে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

ঝাড়ু মিছিলের নেতৃত্বদানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী নবীন দলের নবীনগর উপজেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিন সময়ের আলোকে বলেন, যোগ্য লোককে মনোনয়ন দেওয়ার দাবিতে আজ ঝাড়ু মিছিল করেছি।


তিনি আরও বলেন, এ ঝাড়ু মিছিলে উপজেলা বিএনপির ও পৌর বিএনপির সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিষয়ে জেলা বিএনপির সদস্য হযরত আলী সময়ের আলোকে বলেন, কে বা কারা এই ঝাড়ু মিছিল করেছে এই বিষয়ে আমি অবগত না।

এই বিষয়ে জানতে চাইলে উপজেলা বিএনপির সভাপতি ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত পার্থী এডভোকেট আব্দুল মান্নান সময়ের আলোকে বলেন, এখানে কোনো বিএনপির লোকজন ছিল না। যারা এই কাজ করেছে তারা বিএনপির কোনো লোক না।

এসকে/ 


  বিষয়:   মনোনয়ন  ঝাড়ু মিছিল  বিএনপি  নবীনগর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: