‘এখনকার প্রজন্ম দ্রুত সঙ্গী বদলায়’

আনন্দ সময় ডেস্ক

আনন্দ সময়

ক্রমেই যেন সম্পর্কের ভিত আলগা হচ্ছে। বিচ্ছেদ ঘটছে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কেরও। বাড়ছে পরকীয়া। সহজ হয়ে গেছে প্রেম। সম্পর্কের স্থায়িত্ব

2025-11-11T05:36:59+00:00
2025-11-11T05:36:59+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
‘এখনকার প্রজন্ম দ্রুত সঙ্গী বদলায়’
আনন্দ সময় ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৫:৩৬ এএম 
বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না। ছবি : সংগৃহীত
ক্রমেই যেন সম্পর্কের ভিত আলগা হচ্ছে। বিচ্ছেদ ঘটছে স্বামী-স্ত্রীর দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কেরও। বাড়ছে পরকীয়া। সহজ হয়ে গেছে প্রেম। সম্পর্কের স্থায়িত্ব কমছে। এসব নিয়ে তর্ক-বিতর্কের শেষ নেই। তারই মাঝে সম্পর্কের বুনন নিয়ে মুখ খুললেন বলিউড অভিনেত্রী টুইঙ্কল খান্না।

সম্প্রতি একটি টকশোতে তিনি এই প্রসঙ্গে মন্তব্য করেন। সেই সময় তার পাশেই ছিলেন কাজল, ফারহা খান, অনন্যা পাণ্ডে। অক্ষয় ঘরনি মনে করেন, আজকের প্রজন্ম জামাকাপড়ের চেয়ে তাড়াতাড়ি সঙ্গী বদলায়। কারণ লোকে কে কী বলছে তা নিয়ে মাথা ঘামায় না আজকের প্রজন্ম। তার দাবি, আগেকার দিনের মানুষরা পরকীয়া লুকিয়ে রাখার চেষ্টা করতেন। কিন্তু এখনকার চিত্র ভিন্ন।

এ কথা শুনে কার্যত হতচকিত হয়ে যান কাজল এবং অনন্যা। টুইঙ্কল যেভাবে সম্পর্কের স্থায়িত্ব নিয়ে মন্তব্য করেছেন, আজকের প্রজন্মকে অত দ্রুত মনের মানুষ বদলের ক্ষেত্রে আরও একটু ভাবনা-চিন্তার পরামর্শ দিয়েছেন দুজনে।

টুইঙ্কলের এ মন্তব্য নিয়ে স্বাভাবিকভাবেই নানা মহলে চলছে জোর আলোচনা। কেউ কেউ বলছেন অভিনেত্রীর এ জবাব নিঃসন্দেহে বুদ্ধিদীপ্ত। আবার কারও কারও দাবি, তিনি আদতে খুবই বাজে কথা বলেছেন। 

আজকের প্রজন্ম নিয়ে যে তার ভাবনা-চিন্তা মোটেও ভালো নয়, এই মন্তব্যই তা প্রমাণ করে দেয় বলেই দাবি অনেক নেটিজেনের। তবে টুইঙ্কলের সমর্থকের সংখ্যাও কম নয়। কেউ কেউ দাবি করেন, সত্যিই বর্তমানে সম্পর্কের বুনন অনেক আলগা হয়ে গেছে। তাই ক্রমাগত বাড়ছে বিচ্ছেদ। বর্তমান প্রজন্মের তরুণ-তরুণীদের অধিকাংশ এখন স্বনির্ভর। তাই সম্ভবত বিচ্ছেদ বাড়ছে বলেই দাবি তাদের।

এফআর


  বিষয়:   বলিউড  অভিনেত্রী টুইঙ্কল খান্না 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: