যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায়

2025-11-12T09:03:01+00:00
2025-11-12T09:03:01+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
যেসব এলাকায় আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ৯:০৩ এএম 
প্রতীকী ছবি
১১ কেভি ফিডারসমূহের বিতরণ লাইন এবং ট্রান্সফরমারের জরুরি মেরামত ও সংরক্ষণ কাজের জন্য আজ বুধবার (১২ নভেম্বর) সিলেটের বিভিন্ন এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। এই বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

সিলেটের বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী মো. আবদুর রাজ্জাক মঙ্গলবার (১১ নভেম্বর) এ তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের শিবগঞ্জ পয়েন্ট, শিবগঞ্জ সোনারপাড়া, টাইম স্কয়ার এবং ১১ কেভি উপশহর ফিডারের উপশহর ব্লক-এ, বাংলাদেশ ব্যাংক কোয়ার্টার, ব্লক-সি, তেররতন, ব্লক-জে, ট্রাফিক অফিস ও আশপাশের এলাকায় বিদ্যুৎ থাকবে না।


গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য বিউবো দুঃখ প্রকাশ করেছে।

আরআর



  বিষয়:   বিদ্যুৎ  বিউবো  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: