প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

ফেসবুকে লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি প্রদান করা বাঁশখালীর ছাত্রলীগনেতাশেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে

2025-11-12T14:57:18+00:00
2025-11-12T14:57:18+00:00
 
  বুধবার, ২৪ জুন ২০২৬,
১০ আষাঢ় ১৪৩৩
বুধবার, ২৪ জুন ২০২৬
সারাদেশ
প্রধান উপদেষ্টাকে হত্যার হুমকি দেওয়া সেই ছাত্রলীগ নেতা গ্রেফতার
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ২:৫৭ পিএম 
কারাগারে ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরান। সংগৃহীত ছবি
ফেসবুকে লাইভে এসে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে প্রাণনাশের হুমকি প্রদান করা বাঁশখালীর ছাত্রলীগ নেতা শেফায়েতুল ইসলাম ইমরানকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১২ নভেম্বর) ভোরে কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে কক্সবাজার শহরের একটি এলাকা থেকে তাকে আটক করে।

পুলিশ জানায়, ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হত্যার হুমকি দিয়ে আলোচনায় আসার পর থেকে পলাতক ছিলেন ইমরান। তাকে ধরতে চট্টগ্রাম, গোপালগঞ্জ, ঢাকা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। দীর্ঘদিন ধরে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সরকারবিরোধী অপপ্রচার ও উসকানিমূলক বক্তব্য ছড়াচ্ছিল। 

সবশেষ গত রোববার (৯ ডিসেম্বর) বাঁশখালীর প্রধান সড়কে নিষিদ্ধ ছাত্রলীগের এক ঝটিকা মিছিলের নেতৃত্ব দেয় ইমরান, এরপর থেকেই পুলিশ তাকে ধরতে তৎপর হয়। ঝটিকা মিছিল করা বাঁশখালী ছাত্রলীগের ডজনখানেক সদস্য বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে।


গত ১৪ জুলাই ‘ইমরান চৌধুরী’ নামের একটি ফেসবুক আইডি থেকে হুমকিমূলক বক্তব্যসহ ১ মিনিট ৫৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে উদ্দেশ করে অশালীন ভাষায় কথা বলেন। শুধু তাই নয় এ সময় হাসনাত আবদুল্লাহকে নিয়েও বাজে মন্তব্য করে শেফায়েতুল। 
স্থানীয় সূত্রে জানা গেছে, শেফায়েতুল ইসলাম বাঁশখালী উপজেলার ছনুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মধুখালী এলাকার রেজাউল করিমের ছেলে। সম্প্রতি সে স্মার্ট গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান বিএম কনটেইনার ডিপোতে নিরাপত্তা প্রহরী হিসেবে চাকরি নেয়। ফেসবুক লাইভে প্রধান উপদেষ্টাকে হুমকির ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে বিএম কনটেইনার ডিপো ইমরানকে চাকরিচ্যুত করে।

একটি সূত্র জানায়, ইমরানের সঙ্গে ভারতে অবস্থান করা সাবেক শিক্ষা মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের সরাসরি যোগাযোগ রয়েছে। ইরান গোপালগঞ্জে গিয়ে বিভিন্ন মিটিং-মিছিলের ছবি তার ফেসবুক আইডিতে প্রচার করে। এদিকে আজ ভোরে ইমরান গ্রেফতার হলে ফেসবুকে পোস্ট দেন নওফেল।

বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন,  কক্সবাজার সদর থানা পুলিশের একটি টিম ইমরানকে গ্রেফতার করেছে বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সময়ের আলো/এআর


  বিষয়:   প্রধান উপদেষ্টা  হত্যা  হুমকি  ছাত্রলীগ  নেতা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: