মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকে আগুন

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লক্ষ টাকার আর্থিক

2025-11-13T09:23:49+00:00
2025-11-13T09:23:49+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকে আগুন
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৯:২৩ এএম 
মুন্সীগঞ্জে থেমে থাকা ট্রাকে আগুন। ছবি : সময়ের আলো
মুন্সীগঞ্জের গজারিয়ায় থেমে থাকা একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় ট্রাকে থাকা মালামাল পুড়ে প্রায় ২ লক্ষ টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গজারিয়া উপজেলার আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে এই ঘটনা ঘটে।

খবর নিয়ে জানা যায়, রাত সাড়ে তিনটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে মুন্সীগঞ্জের গজারিয়া অংশের আনারপুরা বাস স্ট্যান্ড সংলগ্ন আকিজ পেপার মিলের সামনে জুট বোঝাই একটি ট্রাকে আগুন দেখতে পান স্থানীয়রা। ট্রাকটিতে কাগজের তৈরি কার্টুন জাতীয় পদার্থ থাকায় আগুন দ্রুত বাড়তে থাকে। প্রথমে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে ৪৫ মিনিট চেষ্টার পর আগুন নির্বাপণে সক্ষম হয়।

বিষয়টি সম্পর্কে গজারিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. ফিরোজ মিয়া বলেন, ‘রাত ৩টা ৪০ মিনিটের দিকে আমরা খবর পাই। খবর পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছে আমরা অগ্নি নির্বাপণের কাজ শুরু করি। ১০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে চলে আসে তবে সম্পূর্ণ নির্বাপণ করতে প্রায় ৪৫ মিনিটের মত সময় লাগে। ট্রাকটিতে মূলত কাগজ তৈরি করার জন্য আনা পুরাতন কার্টুন জাতীয় জিনিসপত্র ছিল। অগ্নিকাণ্ডের ঘটনায় প্রায় ২ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে তবে আমরা প্রায় ১৪ লক্ষ টাকার মালামাল উদ্ধার করতে সক্ষম হয়েছি। ঘটনার সময় ট্রাকের চালক এবং হেলপার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিল। আগুন দেখে তারা লাফিয়ে নিচে নেমে যান। অগ্নিকাণ্ডের কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে বাহির থেকে কেউ উদ্দেশ্যপ্রণোদিত-ভাবে ট্রাকে আগুন লাগিয়ে দিয়েছে।’
আরও পড়ুন

বিষয়টি সম্পর্কে গজারিয়া ভবেরচর হাইওয়ে পুলিশ ফাঁড়ি ইনচার্জ মো. শওকত হোসেন বলেন, ‘কেউ আগুন লাগিয়ে দিয়েছে কিনা তা বলা কঠিন তবে একটি ট্রাকে আগুন লেগেছে। এই ঘটনার পর মহাসড়কের গজারিয়া অংশে আমরা পুলিশি তৎপরতা বাড়িয়েছি।’

এএডি/


  বিষয়:   মুন্সীগঞ্জ  আগুন  ঢাকা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: