ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।বুধবার (১২ নভেম্বর) দিবাগত

2025-11-13T10:18:15+00:00
2025-11-13T10:18:15+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় গভীর রাতে রেললাইনে আগুন
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১০:১৮ এএম 
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন। সংগৃহীত ছবি
ব্রাহ্মণবাড়িয়ায় সদর উপজেলায় গভীর রাতে রেললাইনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে কিছু সময়ের জন্য ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত পৌনে ২টার দিকে সদর উপজেলার দুবলা (আখাউড়া-চিনাইর সড়কের পাশে) এলাকায় এ ঘটনা ঘটে। 

এ সময় চট্টগ্রামগামী তুর্ণা নিশিথা এক্সপ্রেস ও একই রুটের বিজয় এক্সপ্রেস ট্রেন দুটি ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে আটকা পড়ে। প্রায় আধা ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।


আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, দুর্বৃত্তরা রেলাইনের ওপর প্লাস্টিকের পাইপে আগুন লাগায়। খবর পেয়ে পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তবে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

আরআর






Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: