মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি

সারাদেশ

টাঙ্গাইলের বাসাইল মহাসড়কে বাংলা স্টার পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে

2025-11-13T11:27:44+00:00
2025-11-13T11:29:26+00:00
 
  মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬,
২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬
সারাদেশ
মহাসড়কে চলন্ত বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ১১:২৭ এএম  আপডেট: ১৩.১১.২০২৫ ১১:২৯ এএম
বাসাইল মহাসড়কে চলন্ত বাসে আগুন। সংগৃহীত ছবি
টাঙ্গাইলের বাসাইল মহাসড়কে বাংলা স্টার পরিবহনের একটি যাত্রীবাহী চলন্ত বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। 

বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে বাসাইল উপজেলার বাঐখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বাংলা স্টার নামের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে পাবনার দিকে যাচ্ছিল। পথে চলন্ত অবস্থায় বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে প্রাণে রক্ষা পান। আগুন নেভানোর চেষ্টা করেন স্থানীয়রা। খবর পেয়ে টাঙ্গাইল ফয়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

টাঙ্গাইল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার এস এম হুমায়ূন কার্ণায়েন বলেন, আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।


বাসাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন বলেন, হঠাৎ করে চলন্ত বাসটিতে দুর্বৃত্তরা আগুন দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এ সময় যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়ে। এ ঘটনায় কোনো হতাহত নেই। বাসটি গাড়াই হাইওয়ে থানায় নেওয়া হয়েছে।

আরআর
  বিষয়:   বাসাইল  মহাসড়ক  বাস  আগুন 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: