লাশ উদ্ধারের ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার জড়িতরা

হাটহাজারী প্রতিনিধি

সারাদেশ

হাটহাজারীতে মো. জাফর নামের এক বৃদ্ধ অটোরিকশা চালকের লাশ উদ্ধারের মাত্র চার ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে।এরা

2025-11-13T16:49:10+00:00
2025-11-13T16:49:48+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
লাশ উদ্ধারের ৪ ঘণ্টার মধ্যেই গ্রেফতার জড়িতরা
হাটহাজারী প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৪৯ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৪:৪৯ পিএম  (ভিজিট : ১২০)
সংগৃহীত ছবি
হাটহাজারীতে মো. জাফর নামের এক বৃদ্ধ অটোরিকশা চালকের লাশ উদ্ধারের মাত্র চার ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সবাইকে গ্রেফতার করা হয়েছে।  

এরা হলেন, মো. রুবেল (৩২), জান্নাতুল ফারিয়া (২০) এবং শিরু আক্তার (৪৫)।  

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকেলের দিকে হাটহাজারী মডেল থানা কর্তৃপক্ষ তাদের গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। এর আগে বুধবার দিবাগত রাতে ঘটনাস্থল এবং মডেল থানাধীন বিভিন্ন স্থানে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃত রুবেল হাটহাজারী পৌরসভা ০২নং ওয়ার্ডের মৌলভীপাড়ার সিদ্দিকের বাড়ির মৃত আব্দুল করিমের ছেলে, জান্নাতুল ফারিয়া ফতেপুর ইউনিয়নের মদনহাটস্থ আওয়ামী নেতা মনজুর বাড়ির মৃত নাছির উদ্দিনের মেয়ে। তবে তার বর্তমান নিবাস ছিল ০১ নম্বর ওয়ার্ড, দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের চৌধুরীহাটস্থ আহমেদ হোসেনেরর বাড়িতে (চৌধুরীহাট রেল স্টেশনের পার্শ্বে), এবং শিরু আক্তার (৪৫) উপজেলার নাঙ্গলমোড়া ইউপির আমিন মাঝির বাড়ির ফুল মিয়ার মেয়ে। বর্তমান নিবাস চৌধুরীহাটের একই এলাকায়। 


জানা যায়, বুধবার রাত আনুমানিক এগারটার দিকে মডেল থানাধীন দক্ষিণ পাহাড়তলী সিটি কর্পোরেশনের ১ নম্বর ওয়াডস্থ ফকিরখীল এলাকার সুলতান কোম্পানির বাড়ির সামনে পাকা রাস্তার পাশে সিএনজি যোগে এনে মাহমুদাবাদের অটোরিকশাচালক রিয়াজুদ্দিন বাড়ির বাসিন্দা মো. জাফরের মৃতদেহ ফেলে চলে যায়।

পরে বিশেষ অভিযান চালিয়ে মাত্র চার ঘণ্টার মধ্যে জড়িত বাকি ২ জন মহিলাকে আটক করে।  

হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনজুর কাদের ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রীয়াধীন।

সময়ের আলো/এআর


  বিষয়:   লাশ  উদ্ধার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: