চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত মনসুর বাহিনীর’ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট

2025-11-13T16:50:56+00:00
2025-11-13T16:51:41+00:00
 
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
শনিবার, ৬ জুন ২০২৬
সারাদেশ
চট্টগ্রামে আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৫
বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫, ৪:৫০ পিএম  আপডেট: ১৩.১১.২০২৫ ৪:৫১ পিএম  (ভিজিট : ২০৪)
বাঁশখালীতে কোস্ট গার্ডের অভিযানে আটক মনসুর বাহিনীর ৫ সদস্য। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের বাঁশখালীতে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ‘কুখ্যাত মনসুর বাহিনীর’ পাঁচ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। 

এসময় তিনটি আগ্নেয়াস্ত্র, আট রাউন্ড তাজা গুলি, ১৫টি ফাঁকা কার্তুজ এবং আটটি দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) ভোর পর্যন্ত উপজেলার সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আবু নছর চৌধুরী (৪৪), আবদুল কাদের (৪০), মো. জমির আহমদ (৫৫), মো. জিয়াউর রহমান (৫০) এবং মো. সোহেল (২১)। তারা সবাই উপজেলার সরল ইউনিয়নের বাসিন্দা বলে জানিয়েছে কোস্ট গার্ড।

কোস্ট গার্ড সূত্র জানায়, সরল ইউনিয়নের নতুন বাজার এলাকায় কুখ্যাত মনসুর বাহিনীর সশস্ত্র সদস্যরা দীর্ঘদিন ধরে স্থানীয়দের জিম্মি করে চাঁদাবাজি, জমি দখল ও আধিপত্য বিস্তারের মতো সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে আসছিল। স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে কোস্ট গার্ড ওই এলাকায় নজরদারি বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায়, বুধবার (১২ নভেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বৃহস্পতিবার সকাল ৬টা পর্যন্ত কোস্ট গার্ড পূর্ব জোনের একটি বিশেষ দল নতুন বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে অস্ত্রসহ ওই পাঁচজনকে আটক করে।

এদিকে কোস্ট গার্ড জানিয়েছে, অভিযান চলাকালে একদল অজ্ঞাত সন্ত্রাসী কোস্ট গার্ডের টহলদলবাহী গাড়ির ওপর অতর্কিত হামলা চালিয়ে আসামিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় আত্মরক্ষার্থে কোস্ট গার্ড সদস্যরা ৩ রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।


কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা মো. সিয়াম-উল-হক বলেন, আটককৃত সন্ত্রাসী আবু নছর চৌধুরী, আবদুল কাদের, মো. জমির আহমদ, মো. জিয়াউর রহমান, মো. সোহেল এবং উদ্ধারকৃত অস্ত্রশস্ত্র বাঁশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। সন্ত্রাস দমনে বাংলাদেশ কোস্টগার্ড ভবিষ্যতেও এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।

এফআর




  বিষয়:   চট্টগ্রাম  বাঁশখালী  আগ্নেয়াস্ত্র  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: