বিএনপিতে যোগ দিলেন গারোসহ নৃ-গোষ্ঠীর ৫ শতাধিক সদস্য

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী গোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।শুক্রবার

2025-11-14T18:12:15+00:00
2025-11-14T18:12:15+00:00
 
  মঙ্গলবার, ৯ জুন ২০২৬,
২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩
মঙ্গলবার, ৯ জুন ২০২৬
সারাদেশ
বিএনপিতে যোগ দিলেন গারোসহ নৃ-গোষ্ঠীর ৫ শতাধিক সদস্য
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৬:১২ পিএম   (ভিজিট : ৫৪০)
শ্রীপুরে বিএনপিতে যোগ দিলেন গারোসহ নৃ-গোষ্ঠীর ৫ শতাধিক সদস্য। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুরে বিএনপিতে যোগ দিয়েছেন ৮ আদিবাসী গোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্য। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। 

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে জেলার শ্রীপুর পৌরসভার কেওয়াচালা গ্রামে গারোপাড়ায় চাকমা, ত্রিপুরা, বর্মণ, গারো, কোচ, উড়াং, সাঁওতালসহ আট আদিবাসী জাতিগোষ্ঠীর পাঁচ শতাধিক সদস্যকে বরণ করে নেন গাজীপুর-৩ সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এস এম রফিকুল ইসলাম।

এ সময় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. রফিকুল বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ক্ষুদ্র নৃগোষ্ঠীর কল্যাণে কাজ করেছেন। আগামীর রাষ্ট্রনায়ক যিনি বাংলাদেশের নেতৃত্ব দেবেন, প্রধানমন্ত্রী হবেন, আগামীর বাংলাদেশ গড়বেন সেই তারেক রহমানও আপনাদের কল্যাণে কাজ করার নির্দেশনা দিয়েছেন।


তিনি আরও বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে দলীয় বিবেচনায় সরকারি জমিতে অনেককে ঘর করে দেওয়া হলেও প্রকৃত খেটে খাওয়া মানুষ ও আদিবাসীরা বঞ্চিত ছিলেন। দলীয় পরিচয় ছাড়া চাকরি ও সরকারি সুবিধা পাওয়া যেত না, বরং আদিবাসীদের সরকারি জমি থেকে উচ্ছেদ করা হতো।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন—হীড বাংলাদেশের নির্বাহী পরিচালক আনোয়ার হোসেন, শ্রীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন, বিএনপি নেতা আবুল হোসেন, ট্রাইবেল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান সাগর সাংমা, সুব্রত সাংমা, নির্মল চন্দ্র বর্মন, রুসনি সাংমা, অজিত চন্দ্র বর্মন, বিনয় চন্দ্র বর্মন, সবুজ কান্ত বর্মন, মানিক সাংমা প্রমুখ।

সময়ের আলো/এআর


  বিষয়:   বিএনপি  গারো  নৃ-গোষ্ঠী  চাকমা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: