বরিশালে হাফভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী

বরিশাল ব্যুরো

সারাদেশ

বাসশ্রমিক ও শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হওয়া বরিশালের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে সেনাবাহিনীর

2025-11-15T22:02:22+00:00
2025-11-15T22:04:37+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
বরিশালে হাফভাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী
বরিশাল ব্যুরো
প্রকাশ: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ১০:০২ পিএম  আপডেট: ১৫.১১.২০২৫ ১০:০৪ পিএম
পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য মোতায়েন। ছবি : সময়ের আলো
বাসশ্রমিক ও শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হওয়া বরিশালের পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে। শনিবার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

এর আগে, এদিন রাত ৭টার দিকে হাফভাড়া না নেওয়াকে কেন্দ্র করে বাসশ্রমিকদের সঙ্গে সংঘর্ষে নগরী কেন্দ্রীয় নথুল্লাবাদ বাসটার্মিনালের অর্ধশতাধিক বাস ভাঙচুর করে ব্রজমোহন কলেজের (বিএম) শিক্ষার্থীরা। টানা দুই ঘণ্টা দফায় দফায় এ সংঘর্ষে দুইপক্ষের প্রায় ৪০ জনের মতো আহত হয়েছে। এসময় সড়কে অগ্নিসংযোগও করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মুলাদী থেকে বরিশাল নগরীতে আসার পথে এক শিক্ষার্থীকে হাফভাড়া দিতে চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে বাসশ্রমিকরা। খবর পেয়ে শিক্ষার্থীরা নথুল্লাবাদ স্ট্যান্ডে জড়ো হলে শ্রমিকদের সাথে সংঘর্ষ শুরু হয়। এসময় সড়ক অবরোধ করলে সেখানে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়। একপর্যায়ে সেনাবাহিনীর বিপুলসংখ্যক সদস্য উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


বরিশাল এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, শ্রমিক ও শিক্ষার্থীদের মাঝে দফায় দফায় সংঘর্ষ হয়। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়।

এফআর


  বিষয়:   বরিশাল  হাফভাড়া  সংঘর্ষ  পরিস্থিতি নিয়ন্ত্রণে  সেনাবাহিনী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: