শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে বরিশালে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

বরিশাল ব্যুরো

সারাদেশ

হাফভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে

2025-11-16T13:15:55+00:00
2025-11-16T13:15:55+00:00
 
  সোমবার, ৬ জুলাই ২০২৬,
২২ আষাঢ় ১৪৩৩
সোমবার, ৬ জুলাই ২০২৬
সারাদেশ
শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে বরিশালে বাস চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১:১৫ পিএম 
শিক্ষার্থী-শ্রমিক সংঘর্ষে বরিশালে বাস চলাচল বন্ধ। ছবি : সময়ের আলো
হাফভাড়া নিয়ে ছাত্র ও বাস শ্রমিকদের সাথে সংঘর্ষের জেরে বরিশাল নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

রোববার (১৬ নভেম্বর) সকাল থেকে বরিশাল কেন্দ্রীয় নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটের সব বাস চলাচল বন্ধ থাকে। 

সকাল থেকে দূরদূরান্ত থেকে যাত্রীরা বরিশাল কেন্দ্রীয় বাস টার্মিনালে আসলে দেখতে পান বাস চলাচল বন্ধ রয়েছে। এতে গন্তব্যে পৌঁছাতে না পেরে অনেকেই ফিরে যান। 

গতকাল শনিবার সন্ধ্যায় হাফ বাড়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও শ্রমিকদের সাথে সংঘর্ষ হয়। একই সময় বাসের কাউন্টারও ভাঙচুর করা হয়। এসময় ঢাকা-বরিশাল-কুয়াকাটা মহাসড়কের নথুল্লাবাদ টার্মিনাল এলাকায় দুই ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সড়কে যানবাহন চলাচল শুরু হয়।

বরিশাল বাস মালিক গ্রুপের সভাপতি মোশারেফ হোসেন জানিয়েছেন, ভাঙচুরের ঘটনায় তাদের প্রায় তিন কোটি টাকা ক্ষতি হয়েছে। ভাঙচুর করা হয়েছে প্রায় শতাধিক বাস। বাস গুলো এমন অবস্থায় সড়কে চলার অনুপযোগী হওয়ায় বন্ধ রাখা হয়েছে। পাশাপাশি কাউন্টার গুলো বন্ধ রয়েছে। 

শিক্ষার্থীরা অভিযোগ করেছে, হাফভাড়া দেওয়ার সময় বাসের সুপারভাইজার অশালীন আচরণ করে। এনিয়ে তাদের মধ্যে তর্কের এক পর্যায়ে হামলাও করা হয়। 


অপরদিকে বাস শ্রমিকরা অভিযোগ করে বলেন, শিক্ষার্থীরা হামলা চালিয়ে বাস ও বাস কাউন্টার ভাঙচুর করে। সংঘর্ষের ঘটনায় দুই পক্ষের কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়।

সময়ের আলো/জেডআই


  বিষয়:   হাফভাড়া  বরিশাল  বাস টার্মিনাল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: