২৯ মাঝিসহ চট্টগ্রামের ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারানো চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ২৯ জেলে-মাঝিসহ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। ওই ট্রলারটি

2025-11-16T23:37:24+00:00
2025-11-16T23:39:45+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
২৯ মাঝিসহ চট্টগ্রামের ট্রলার নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: রোববার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:৩৭ পিএম  আপডেট: ১৬.১১.২০২৫ ১১:৩৯ পিএম
প্রতীকী ছবি
বঙ্গোপসাগরে ঘন কুয়াশায় পথ হারানো চট্টগ্রামের একটি মাছ ধরার ট্রলার ২৯ জেলে-মাঝিসহ ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্ট গার্ড। ওই ট্রলারটি ভারতের দক্ষিণ চব্বিশ পরগনার উপকূলীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গেছে। 

শনিবার (১৫ নভেম্বর) রাতে এ ঘটনা ঘটে। তবে রোববার (১৬ নভেম্বর) বিষয়টি জানাজানি হয়। 

ট্রলারটির মালিক সৈয়দ নূর সাংবাদিকদের বলেন, ‘আমানা গণ’ নামে ওই ট্রলারটি চট্টগ্রামের। গত ১২ নভেম্বর এটি চট্টগ্রামের ফিশারিঘাট থেকে রওনা দেয়। যাত্রাবিরতি দিয়ে মহেশখালীর ধলঘাটা থেকে ১৩ নভেম্বর সকালের দিকে ট্রলারটি মাছ ধরতে সাগরে যায়। ট্রলারে দুই মাঝি, এক চালকসহ মোট ২৯ জন জেলে ছিলেন। শনিবার রাতে মাঝিরা জানায়, তারা কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলেছে। পরে সীমান্তের কাছাকাছি চলে যাওয়া অবস্থায় ভারতীয় কোস্ট গার্ড তাদের আটক করেছে। 

তিনি আরও বরেন, আমরা বিষয়টি মৎস্য অধিদপ্তরকেও জানিয়েছি। তবে কেন আটক করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানাতে পারেননি মালিকপক্ষ।


আটক হওয়া জেলেরা হলেন, মোহাম্মদ জাহাঙ্গীর, তাঁর ভাই আবু বক্কর, চালক ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতু, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৈহিদসহ মোট ২৯ জন।

জেলে নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম বলেন, শনিবার সন্ধ্যায় স্বামীর সঙ্গে তার শেষ কথা হয়। নেছার জানিয়েছিলেন তারা কুয়াশায় দিক হারিয়ে ফেলেছেন। পরে অজানা দিকে চলে যাচ্ছেন। এরপর রাতে আর যোগাযোগ পাওয়া যায়নি।

চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদপ্তরের পরিচালক আব্দুস ছাত্তার বলেন, বিষয়টি সম্পর্কে অবগত আছি। বিস্তারিত তথ্য বা অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।

এফআর


  বিষয়:   মাঝিসহ  চট্টগ্রাম  ট্রলার  নিয়ে গেছে  ভারতীয় কোস্টগার্ড 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: