সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক

হবিগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য পাচারকালে আটক করেছে। সোমবার ভোর রাতে

2025-11-17T17:35:02+00:00
2025-11-17T17:35:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক
হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৫:৩৫ পিএম 
সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য আটক। ছবি : সময়ের আলো
হবিগঞ্জে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযানে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য পাচারকালে আটক করেছে। সোমবার ভোর রাতে ঢাকা সিলেট পুরাতন মহাসড়কের চুনারুঘাট সাতছড়ি এলাকা থেকে ১টি কার্ভাড ভ্যান ও ২টি ট্রাক আটক করা হয়। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ৫৫ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দিবাগত রাতে ৫৫বিজিবির একটি দল চুনারুঘাট সাতছড়ি এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে।

এ সময় উপরে পাথর দিয়ে ঢেকে রাখা দুটি ট্রাক ও ১টি কার্ভাড ভ্যান আটক করা হয়। পরে ট্রাক গুলো তল্লাশি করে প্রায় সাড়ে ৩ কোটি টাকা মূল্যের ভারতীয় শাড়ী, কসমেটিকস, ব্যাটারি, ফুসকাসহ বিভিন্ন পণ্য জব্দ করা হয়। 
আরও পড়ুন

অধিনায়ক আরও জানান- চোরা-চালানকারীরা বর্তমানে নেটওয়ার্ক জ্যামার ভিভাইস ব্যবহার করে থাকে, যাতে করে তাদের অবস্থান সনাক্ত করতে না পারি। 

উল্লেখ্য চলতি বছর ২ কোটি ৫৪ লাখ ১হাজার ৪শ ৫০ টাকার মাদকদ্রব্য এবং ৪৪ কোটি ৪ লাখ ১৯ হাজার ১শ ৩৪ টাকার ভারতীয় চোরাই পণ্য আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন অপরাধে ২০জন আটক করা বলে নিশ্চিত করেছেন লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিরুল রহমান।

এএডি/


  বিষয়:   ভারতীয় পণ্য  আটক  সিলেট 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: