খুনের ঘটনায় ‘আউট’ লিখে পোস্ট দেওয়া সেই ছাত্রদল নেতাকে আসামি করে মামলা

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ওরফে জহির হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ‘আউট’ লিখে ক্রিকেট খেলার

2025-11-17T21:37:02+00:00
2025-11-17T21:38:20+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
খুনের ঘটনায় ‘আউট’ লিখে পোস্ট দেওয়া সেই ছাত্রদল নেতাকে আসামি করে মামলা
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:৩৭ পিএম  আপডেট: ১৭.১১.২০২৫ ৯:৩৮ পিএম
জহির হত্যার ঘটনায় ছোট কাউসারসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। সংগৃহীত ছবি
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম ওরফে জহির হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে। মামলায় ‘আউট’ লিখে ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করা ছাত্রদল নেতা কাউসার মানিক বাদল ওরফে ছোট কাউসারসহ ১৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। 

সোমবার (১৭ নভেম্বর) দুপুরে নিহত জহিরের দ্বিতীয় স্ত্রী আইরিন আক্তার বাদী হয়ে চন্দ্রগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন।

পুলিশ জানায়, এরই মধ্যে সদর উপজেলার পশ্চিম লতিফপুর এলাকা অভিযান চালিয়ে ছাত্রদল কর্মী কাউসারের তিন সহযোগী হুমায়ূন কবির সেলিম (৫০), আলমগীর হোসেন (৪০) ও ইমন হোসেনকে (২১) গ্রেপ্তার করেছে চন্দ্রগঞ্জ থানা পুলিশ। তাদের রিমান্ডের আবেদন করা হয়েছে। আটকদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রদল নেতা কাউসারের সঙ্গে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ ছিল আবুল কালাম জহিরের।

এ বিষয়ে চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফয়েজুল আজীম বলেন, নিহতের স্ত্রী খুনের ঘটনায় মামলা করেছেন। ইতোমধ্যে ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। রিমান্ডের আবেদন করে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

তিনি বলেন, কাউসারের পোস্টটি তদন্তের গুরুত্বপূর্ণ আলামত হিসেবে সংগ্রহ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যেই এই হত্যাকাণ্ডের পেছনের সব কারণ ও জড়িত ব্যক্তিদের শনাক্ত করা হবে।

এদিকে, বিএনপি নেতা জহির হত্যাকাণ্ডের আধা ঘণ্টা পর ছাত্রদল কর্মী কাউসার তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে ‘আউট’ লিখে ব্যাকগ্রাউন্ড মিউজিকসহ একটি ক্রিকেট খেলার ভিডিও পোস্ট করেন। ওই পোস্টকে কেন্দ্র করে এলাকায় আলোচনার সৃষ্টি হয়।


নিহত জহির চন্দ্রগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন। গত শনিবার রাত সাড়ে ৮টার দিকে চন্দ্রগঞ্জের মোস্তফার দোকান এলাকায় তাকে কুপিয়ে ও গুলি করে হত্যা করা হয়। অভিযুক্ত কাউসার মানিক বাদল (ছোট কাউসার) স্থানীয় ছাত্রদলের রাজনীতিতে সক্রিয়। তিনি চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য। 

গত বছরের ৭ আগস্ট বিভিন্ন অভিযোগে চন্দ্রগঞ্জ ইউনিয়ন ছাত্রদলের সদস্য কাউসার মানিক বাদলকে (ছোট কাউসার) ছাত্রদল থেকে বহিষ্কার করে লক্ষ্মীপুর জেলা ছাত্রদল। গত ৩ নভেম্বর পুনরায় কাউসারের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে জেলা ছাত্রদল। এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তিনি একটি হত্যা মামলাসহ একাধিক মামলার পলাতক আসামি।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   খুন  ঘটনা  ‘আউট’  পোষ্ট  ছাত্রদল  নেতা  মামলা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: