মাদারীপুরে কুকুরের কামড়ে আহত ১২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি

সারাদেশ

মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে পাগলা কুকুরের আক্রমণে একদিনেই ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর

2025-11-17T22:18:15+00:00
2025-11-17T22:18:15+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মাদারীপুরে কুকুরের কামড়ে আহত ১২
শিবচর (মাদারীপুর) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ১০:১৮ পিএম 
মাদারীপুরের শিবচর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নে পাগলা কুকুরের আক্রমণে একদিনেই ১২ জন আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যান।

সোমবার (১৭ নভেম্বর) দুপুরের দিকে ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পঞ্চগ্রাম কাজীকান্দি এলাকায় হঠাৎ একটি কুকুর মানুষকে কামড়াতে শুরু করে। এতে গুরুতর আহত কমপক্ষে সাতজনকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া আরও পাঁচজন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফেরেন।
আরও পড়ুন

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. শায়লা পারভীন জানান, আহতদের শরীরের বিভিন্ন অংশে কামড়ের দাগ রয়েছে। সবারই জলাতঙ্ক প্রতিরোধক টিকা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চারজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে চিকিৎসক জানান।

এএডি/


  বিষয়:   স্বাস্থ্য কমপ্লেক্স  মাদারীপুর  কুকুর  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: