নওগাঁর রাণীনগরে গ্রামীণ ব্যাংকের কচুয়া বাজার শাখা অফিসের গেটের সামনে অগুন দিয়েছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত ১২টার পর উপজেলার গহেলাপুর এলাকায় আগুনের এ ঘটনা ঘটে।
গ্রামীণ ব্যাংক কচুয়া বাজার শাখার সিনিয়র অফিসার লোটাস হোসেন বলেন, ভোরের দিকে আমি উঠে দেখতে পাই অফিসের সামনের গেটে ধোঁয়া উড়ছে। পরে নাইট গার্ড মজিবর রহমানের কাছে জানতে চাইলে বলেন, ওটা তেমন কিছু না। আমাদের অফিসের সামনে ৪-৫টি বস্তায় কেউ আগুন দিয়েছিল।
তিনি বলেন, তবে অফিসের কোনো কিছুর ক্ষতি হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে এবং তাদের পরামর্শে থানায় দরখাস্ত দিতে যাচ্ছি।
জানতে চাইলে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল হাফিজ মো. রায়হান বলেন, গ্রামীণ ব্যাংকে আগুনের কোনো ঘটনা ঘটেনি। আমি সরেজমিনে গিয়েছিলাম। সেখানে রাস্তায় ধোঁয়া উড়ছিল।
সময়ের আলো/কেএইচও