৩০০ ফিটে ‘ফিল্মি স্টাইলে’ ডাকাতি, গ্রেফতার ৪

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তাদের

2025-11-19T20:06:41+00:00
2025-11-19T20:06:41+00:00
 
  সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
সারাদেশ
৩০০ ফিটে ‘ফিল্মি স্টাইলে’ ডাকাতি, গ্রেফতার ৪
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম 
ডাকাতির ঘটনায় গ্রেফতার ৪ আসামি। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের ৩০০ ফিট এলাকায় ফিল্মি স্টাইলে অস্ত্রের মুখে ব্লগার জিসানের মোটরসাইকেল ডাকাতির ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। তাদের কাছ থেকে একটি ডামি রিভলভার ও চারটি মোবাইল জব্দ করা হয়। 

বুধবার (১৯ নভেম্বর) সকালে আদমজী র‍্যাব-১১ কার্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এর আগে, মঙ্গলবার (১৮ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে র‌্যাব।

গ্রেফতারকৃতরা হলেন, রংপুর জেলার হারাগাছ থানার টেংরি এলাকার মো. শাজাহান মিয়ার ছেলে সানি আহমেদ সামির, পাইলাটি এলাকার সুলতানের ছেলে ইমন, ভগতিপুর এলাকার মানিক মিয়ার ছেলে রিশাদ এবং পিঁপড়া কাটি এলাকার মহিউদ্দিনের ছেলে আরিফ হোসেন।  


র‍্যাব জানায়, গত কয়েক মাস আগে রাজধানীর ৩০০ ফিটে সিনেমাটিক স্টাইলে অস্ত্রের মুখে জিম্মি করে ব্লগার জিক্সার জিসানের বাইক ডাকাতির ঘটনা ভাইরাল হয়। ঘটনায় জড়িতদের গ্রেফতারের জন্য র‍্যাব-১১ গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সূত্রে র‌্যাব জানতে পারে, ঘটনায় সংঘবদ্ধ ডাকাত দল সামির-তৈয়ব-রানা গ্রুপ এই ডাকাতিতে জড়িত। তাদের ধরতে রাজধানী ঢাকার বাড্ডা এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব। পরে ওই চারজনকে গ্রেফতারের পর পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


এফআর


  বিষয়:   ৩০০ ফিট  ফিল্মি স্টাইলে  ডাকাতি  ডামি রিভলভার  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: