‘সংস্কার অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই’

বরিশাল ব্যুরো

সারাদেশ

সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণে বিগত সময়ে দেশে সংস্কার বিরোধী

2025-11-19T20:56:07+00:00
2025-11-19T20:56:07+00:00
 
  শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
শনিবার, ২২ আগস্ট ২০২৬
সারাদেশ
‘সংস্কার অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই’
বরিশাল ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৮:৫৬ পিএম 
কর্মশালায় কথা বলছেন ড. দেবপ্রিয় ভট্টাচার্য। ছবি : সময়ের আলো
সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাবের কারণে বিগত সময়ে দেশে সংস্কার বিরোধী একটি জোট গড়ে উঠেছিল। তবে সংস্কারের ধারা অব্যাহত রাখতে আমরা নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই। 

বুধবার (১৯ নভেম্বর) বরিশালের হোটেল গ্র্যান্ড পার্কে নাগরিক প্লাটফর্ম বাংলাদেশ আয়োজিত প্রাক নির্বাচনি আঞ্চলিক কর্মশালায় এসব কথা বলেন তিনি। নাগরিক ইশতেহার বিষয়ক এ কর্মশালায় নগরীর বিভিন্ন পর্যায়ের শতাধিক প্রতিনিধি অংশগ্রহণ করেন। 

কর্মশালায় ড. দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, দেশ এক ক্লান্তিকালের মধ্যে আছে। বিচার, নির্বাচন ও সংস্কার এই তিনটি বিষয় দেশে এখন আবর্তিত আছে এবং এর একেকটি একেক পর্যায়ে আছে। এর আগেও দেশে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও আমলা মিলে ত্রিশক্তির সৃস্টি হয়ে উন্নয়নের ধারায় বিরাট প্রতিবন্ধকতার সৃস্টি করেছিল বলেও দাবি করেন তিনি। 


কর্মশালায় বরিশালের বিভিন্ন সমস্যা তুলে ধরা হয় এবং আগামী সরকারের কাছে তার প্রতিকারের দাবি তুলে ধরা হয়। 

কর্মশালায় সমাপনী বক্তব্য রাখেন সম্মাননীয় ফেলো, সিপিডি ও কোর গ্রুপ সদস্য অধ্যাপক মোস্তাফিজুর রহমান।

এতে জামায়াতের বরিশাল মহানগরের আমীর জহির উদ্দিন মোহাম্মদ বাবর, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) বরিশাল জেলার সদস্য সচিব মনিষা চক্রবর্তী, এনসিপির বরিশাল জেলার আহ্বায়ক আবু সাঈদ মুসা, প্রফেসর শাহ সাজেদাসহ শিক্ষক, গবেষক, রাজনৈতিক দলসমূহের স্থানীয় পর্যায়ের প্রতিনিধি, আইনজীবী, পিছিয়ে পড়া জনগোষ্ঠীসমূহের প্রতিনিধিদের পাশাপাশি স্থানীয় উদ্যোক্তা, ব্যবসায়ী ও বিভিন্ন পেশাজীবী মানুষ অংশগ্রহণ করেন।


এফআর


  বিষয়:   বরিশাল সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) আহ্বায়ক ড. দেবপ্রিয় ভট্টাচার্য‘সংস্কার অব্যাহত রাখতে নির্বাচনকে সুযোগ হিসেবে দেখতে চাই’ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: