কুষ্টিয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিএনপির

দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি

সারাদেশ

কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে

2025-11-20T21:50:12+00:00
2025-11-20T21:54:54+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
কুষ্টিয়ায় মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিএনপির
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৯:৫০ পিএম  আপডেট: ২০.১১.২০২৫ ৯:৫৪ পিএম
মনোনয়ন পরিবর্তনের দাবিতে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ বিএনপির। ছবি: সংগৃহীত
কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনে সৈয়দ মেহেদী আহমেদ রুমীর মনোনয়ন বাতিল করে উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম আনছার প্রামানিককে প্রার্থী করার দাবিতে আগুন জ্বালিয়ে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপির একাংশের নেতাকর্মীরা। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং পথচারীরা চরম ভোগান্তিতে পড়েন।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কুষ্টিয়া রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালী বাসস্ট্যান্ড সংলগ্ন গোলচত্বর এলাকায় তারা প্রায় আধাঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করেন। 

এর আগে, সন্ধ্যা ৬টার দিকে কুমারখালী হলবাজার থেকে বিক্ষোভ মিছিলটি বের করা হয়। পরে শহরের গণমোড়, থানামোড়, স্টেশনবাজার প্রদক্ষিণ করে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। এ সময় ‌‘আনছার প্রামাণিককে নমিনেশন, দিতে হবে দিয়ে দাও’ স্লোগান দেন কয়েক শত নেতাকর্মীরা।


প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ শেষে কুমারখালী হলবাজার এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দেন মনোনয়ন বঞ্চিত আনছার প্রামাণিকের সমর্থক-নেতাকর্মীরা। এ সময় কুমারখালী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম বলেন, দলের ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে মেহেদী রুমীকে মনোনয়ন দেওয়া হয়েছে।

নন্দলালপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বলেন, মেহেদীকে পরিবর্তন করে আনছারকে মনোনয়ন না দিলে এ আসনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করা সম্ভব হবে না। এখানে রুমী থাকলে জামায়াত জিতে যাবে। 

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   মনোনয়ন  বাতিল  দাবি  আগুন  সড়ক  অবরোধ  বিএনপি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: