নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

নরসিংদীতে ভূমিকম্পে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফোরকান মিয়া (৩৫) আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে

2025-11-21T22:28:08+00:00
2025-11-21T22:29:07+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
নরসিংদীতে ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ৫
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২১ নভেম্বর, ২০২৫, ১০:২৮ পিএম  আপডেট: ২১.১১.২০২৫ ১০:২৯ পিএম
ভূমিকম্পে নরসিংদীতে বিভিন্ন এলাকায় বাড়ির ছাদ ধসে পড়ে যায়। ছবি : সংগৃহীত
নরসিংদীতে ভূমিকম্পে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় ফোরকান মিয়া (৩৫) আরও একজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (২১ নভেম্বর) সন্ধ্যায় নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিন সকালে ফোরকান জেলার শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের আজকিতলা গ্রামে ভূমিকম্পে সময় গাছ থেকে পড়ে আহত হন।

এদিকে তার মৃত্যু জেলায় ভূমিকম্পের প্রভাবে নিহত বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এতে আহত হয়েছে জেলার আরও শতাধিক মানুষ। 

শুক্রবার (২১ নভেম্বর) সকাল ১০টা ৩৮ মিনিটে জেলায় তীব্র ভূমিকম্প অনুভূত হওয়ার পর এই হতাহতের ঘটনা ঘটে।

বাকি চার জনের মধ্যে নরসিংদী সদরের গাবতলি এলাকায় বাড়ির ছাদের সানশেড ভেঙে পড়ে ছেলে ওমর মিয়া ও মেয়ে দুই মেয়েসহ আহত হন বাবা দেলোয়ার হোসেন উজ্জ্বল। তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় বাবা-ছেলেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। তাদেরকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক শিশু ওমরকে (১০) মৃত ঘোষণা করেন। 

পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর সোয়া ১টার দিকে মারা যান বাবা দেলোয়ার হোসেন (৪০)।

দেলোয়ার কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় উত্তর পাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে। তিনি বর্তমানে পরিবারসহ নরসিংদী গাবতলী এলাকায় বসবাস করতেন।


ঢামেকে অবস্থানরত ওমরের চাচা জাকির হোসেন জানান, ভূমিকম্প শুরু হলে দেলোয়ার হোসেন তিন সন্তানকে নিয়ে দ্রুত বাসা থেকে বের হওয়ার চেষ্টা করছিলেন। এসময় বাড়ির ছাদের সানশেড ভেঙে তাদের ওপর পড়ে। এতে তারা সবাই আহত হন। তবে গুরুতর আহত হয় ওমর ও দেলোয়ার হোসেন। দুটি মেয়ে বর্তমানে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি আছে। 

এছাড়াও, ভূমিকম্পে জেলার পলাশ উপজেলার চরসিন্দুর ইউনিয়নের মালিতা গ্রামে মাটির ঘর ভেঙে কাজম আলী (৭৫) নামে এক বৃদ্ধকে গুরুতর আহত হন। তাকে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে উন্নত অবস্থায় নরসিংদী জেলা হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তা ছাড়া ভূমিকম্পের সময় আতঙ্কিত হয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় নাসির উদ্দিনের (৬৫) মৃত্যু হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। 

প্রসঙ্গত, শুক্রবার হওয়া ভূমিকম্পের কেন্দ্রস্থল নরসিংদী মাধবদী হওয়ায় জেলাটিতে এর অনুভূত ও ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

এফআর


  বিষয়:   নরসিংদী  ভূমিকম্প  নিহত  সংখ্যা বেড়ে   


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: