মনপুরায় আগুনে পুড়েছে ৭ দোকান, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি

মনপুরা (ভোলা) প্রতিনিধি

সারাদেশ

ভোলার মনপুরায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন

2025-11-22T00:19:01+00:00
2025-11-22T00:19:01+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
মনপুরায় আগুনে পুড়েছে ৭ দোকান, ৫০ লাখ টাকার ক্ষয়-ক্ষতি
মনপুরা (ভোলা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:১৯ এএম 
মনপুরায় আগুনে পুড়েছে ৭ দোকান। সংগৃহীত ছবি
ভোলার মনপুরায় অগ্নিকাণ্ডে ৭ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এতে ব্যবসায়ীদের আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। 

শুক্রবার বেলা ৩টায় উপজেলার মনপুরা ইউনিয়নের রামনেওয়াজ বাজারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

ব্যবসায়ীরা জানান, শুক্রবার বেলা ৩টায় কৃষ্ণার স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে রমেসের কাঠের দোকান, তরুণ চন্দ্র দাসের স্বর্ণের দোকান, তরিকুলের কম্পিউটারের দোকান, রিপন সর্দার গার্মেন্টসের দোকান, নাসিমের কাঠের দোকান, সুদাংসুর চালের আড়ত ও উদ্দব চন্দ্র দাসের মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে ব্যবসায়ীদের ৫০ লাখ টাকার ক্ষতি হয়।


এই ব্যাপারে মনপুরা ফায়ার সার্ভিসের স্টেশন কমান্ডার ফজলুর রহমান জানান, স্বর্ণের দোকানের গ্যাস সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়। আনুমানিক দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

এই ব্যাপারে মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফজলে রাব্বি জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে।

সময়ের আলো/এআর



  বিষয়:   মনপুরা  আগুন  দোকান  ক্ষয়-ক্ষতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: