ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।মৃতরা

2025-11-22T13:33:08+00:00
2025-11-22T13:33:08+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১:৩৩ পিএম 
ভাইকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু। সংগৃহীত ছবি
কিশোরগঞ্জের হোসেনপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সহোদর দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকালে উপজেলার সাহেদুল ইউনিয়নের হাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন হাজীপুর গ্রামের হাশেম মিয়ার দুই ছেলে নূরু মিয়া ও ফজলু মিয়া। হোসেনপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।


স্থানীয়রা জানান, গত রাতে বাড়ির উঠানে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পড়েছিল। পরে ভোর ছয়টায় ঘুম থেকে উঠে নুরুমিয়া উঠানে এলে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন। তাকে বাঁচাতে গিয়ে আহত হন বড় ভাই ফজলু মিয়া। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

দুই ভাইয়ের অস্বাভাবিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।


/ইউএমএইচ





  বিষয়:   ভাইকে বাঁচাতে  বিদ্যুৎস্পৃষ্ট  দুই ভাইয়ের মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: