‘তারা নাকি আল্লাহর দল, আল্লাহর তো রাজনৈতিক দল নেই’

লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশ

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন করছে একটি বিশেষ ইসলামিক দল। আজ তারা ভোট চায়,

2025-11-22T18:25:48+00:00
2025-11-22T18:27:53+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
‘তারা নাকি আল্লাহর দল, আল্লাহর তো রাজনৈতিক দল নেই’
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৬:২৫ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৬:২৭ পিএম
বৈঠকে কথা বলছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি : সময়ের আলো
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, আমাদের সঙ্গে আন্দোলন করছে একটি বিশেষ ইসলামিক দল। আজ তারা ভোট চায়, এ বলে যে- তারা নাকি আল্লাহর দল। আল্লাহরতো কোনো রাজনৈতিক দল নেই। আল্লাহর দল তো সারা পৃথিবীর মানুষ। তাহলে আজকে ওনারা যা বলেছেন, তা অপব্যাখ্যা ও অপপ্রচার। 

শনিবার (২২ নভেম্বর) দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর জয়পুর ইউনিয়নে মহিলা দলের উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

বৈঠকে এ্যানি বলেন, দলটির নেতারা বাড়িতে গিয়ে ওয়াদা করায়, ওনাদের দল করলে নাকি বেহেশতে যাওয়া যাইবো। বেহেশতে যাইতে হলে ঈমান আকিদা বড় করতে হবে। পাঁচ ওয়াক্ত নামাজ, আল্লাহর প্রতি সন্তুষ্টি, আল্লাহর প্রশংসা করা, ভালোবাসা ও প্রেম থাকব আল্লাহর প্রতি। একজন মুমিনের প্রকৃত গুণ হচ্ছে নামাজ পড়া, যাকাত দেওয়া, হজ্জ করা, ঈমান ঠিক রাখা, সৎকর্ম করা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা, শান্তি প্রতিষ্ঠা করা।

এ্যানি আরও বলেন, বাংলাদেশে মদিনার ইসলাম না, মওদুদীর নাম ব্যবহার করে আজকে মওদুদী ইসলাম প্রচার করা হচ্ছে। আমরা মদিনার ইসলাম নিয়েই শান্তিতে বসবাস করছি। বিশেষ ওই ইসলামিক দলটি এক সময় আওয়ামী লীগের সঙ্গে ছিল, এক সময় বিএনপির সঙ্গেও ছিল। যখন যেখানে সুযোগ পেয়েছে, সেখানেই গেছে। কিন্তু তাদের ব্যাখ্যাটা, অপব্যাখ্যা। প্রচারটা, অপপ্রচার।

বিএনপি নেতা এ্যানি বলেন, আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, তাদের হেলমেট বাহিনী হোন্ডার বহর নিয়ে চলত। হোন্ডার ভয়ে মানুষ ঘুমাইতে পারে নাই। এখন এ বিশেষ ইসলামিক দলটিও হোন্ডা র‍্যালি দেয়, হোন্ডার আওয়াজ দেয়। বিএনপির রাজনীতিতে হোন্ডা ও গুন্ডা র‍্যালি নাই। হোন্ডার আওয়াজ নাই। মানুষের রাজনীতি, মানুষের আওয়াজ, জনগণের আওয়াজ, জনগণের র‍্যালি- এটা হলো বিএনপি। 

তিনি বলেন, হোন্ডার আওয়াজ মানুষ ১৭ বছর মানুষ পছন্দ করে নাই। যার কারণে আওয়ামী লীগ পালিয়ে গেছে। আবার বিশেষ ইসলামিল দল, যদি এ ধরনের র‍্যালির মধ্যে যায়, এ ধরনের আওয়াজে যায়, হোন্ডা-গুন্ডায় যায়, আবার তাদেরকেও পালিয়ে যেতে হবে।


উঠান বৈঠকে উপস্থিত ছিলেন চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহ্বায়ক এম বেল্লাল হোসেন, সদস্য সচিব আনোয়ার হোসেন বাচ্চু, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার ও সাধারণ সম্পাদক ফাতেমা আক্তার সুমি ভূঁইয়াসহ থানা, ইউনিয়ন, ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

এফআর


  বিষয়:   লক্ষ্মীপুর  বিএনপি  যুগ্ম মহাসচিব  শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি  জামায়েতে ইসলামী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: