নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির।শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজউক,

2025-11-22T20:31:37+00:00
2025-11-22T20:34:13+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নারায়ণগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শনে ডিসি
সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৩১ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৮:৩৪ পিএম
ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। ছবি : সময়ের আলো
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত আবাসিক ও বাণিজ্যিক ভবনগুলো পরিদর্শন করেছেন নবনিযুক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির। 

শনিবার (২২ নভেম্বর) বিকেলে রাজউক, ফায়ার সার্ভিস ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বিশেষজ্ঞ টিমসহ হীরাঝিল এবং আটি হাউজিং এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনগুলো ঘুরে দেখেন তিনি।

পরিদর্শন শেষে জেলা প্রশাসক মোহাম্মদ রায়হান কবির সাংবাদিকদের বলেন, আমরা এখন পর্যন্ত ২৫টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে নিশ্চিত হয়েছি। তবে পূর্ণাঙ্গ প্রতিবেদন এখনো হাতে আসেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে।

পোশাক কারখানার অবস্থা সম্পর্কে তিনি জানান, একটি পোশাক কারখানার ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা নিশ্চিত হয়েছি। অন্যান্য কারখানার মালিকদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে—তারা শিগগিরই সঠিক তথ্য জানাবেন।

এ সময় জেলা প্রশাসক সিটি ইন্টারন্যাশনাল স্কুল কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়ে বলেন, আপনাদের ভবনে যে অংশটি নকশা বহির্ভূতভাবে নির্মাণ করা হয়েছে, তা অবশ্যই অপসারণ করতে হবে। এটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।


পরিদর্শনকালে প্রশাসনের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এফআর


  বিষয়:   সিদ্ধিরগঞ্জ  নারায়ণগঞ্জ  ভূমিকম্প  ক্ষতিগ্রস্ত ভবন  পরিদর্শনে  নারায়ণগঞ্জ জেলা প্রশাসক 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: