রাজশাহীতে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

রাজশাহী ব্যুরো

সারাদেশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা।এতে

2025-11-22T20:44:04+00:00
2025-11-22T20:46:04+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
রাজশাহীতে রেললাইন অবরোধ, ট্রেন চলাচল বন্ধ
রাজশাহী ব্যুরো
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ৮:৪৪ পিএম  আপডেট: ২২.১১.২০২৫ ৮:৪৬ পিএম
আগুন জ্বালিয়ে রেলপথে অবস্থান নিয়েছে রাবি শিক্ষার্থীরা। ছবি : সময়ের আলো
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার সময় পেছানোর দাবিতে রাজশাহী-ঢাকা রেলপথ অবরোধ করে আন্দোলন করছেন প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। 

এতে তিনটি ট্রেন আটকা পড়েছে। আর যাত্রা বাতিল করা হয়েছে ঢাকাগামী একটি ট্রেনের।

শনিবার (২২ নভেম্বর) বিকেল পৌনে ৪টায় বিশ্ববিদ্যালয় সংলগ্ন স্টেশন বাজার এলাকায় রেললাইন অবরোধ করেন শিক্ষার্থীরা। রাত আটটা পর্যন্ত এই অবরোধ চলছিল। এসময় রেললাইন অবস্থান নিয়ে লাইলে আগুন জ্বালানো হয়। 

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, প্রিলিমিনারি পরীক্ষার পর লিখিত পরীক্ষার জন্য মাত্র দুই মাস সময় দেওয়া হয়েছে, যা অযৌক্তিক। আমরা এ সময় বাড়ানোর দাবি জানাচ্ছি।

এদিকে রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ায় চরম দুর্ভোগে পড়েছে রাজশাহী রেলওয়ে স্টেশনে অপেক্ষমাণ যাত্রীরা।

রাজশাহী রেলওয়ে স্টেশনের মাস্টার আবদুল মালেক জানান, বিকেল ৪টায় রাজশাহী থেকে ঢাকায় যাওয়ার কথা ছিল পদ্মা এক্সপ্রেস ট্রেনের। ট্রেনটির যাত্রা বাতিল করা হয়েছে। টিকিটের টাকাও ফেরত দেওয়া হয়েছে। ঢালারচরমুখী ঢালারচর এক্সপ্রেস আটকে আছে বিকেল ৫টা ২০ মিনিট থেকে। ঈশ্বরদীর উদ্দেশ্যে সন্ধ্যা ৭টায় একটি কমিউটার ট্রেন যাওয়ার কথা থাকলেও সেটিও আটকে আছে।


তিনি আরও জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে আটকে আছে। অবরোধের কারণে ট্রেনটি রাজশাহী ঢুকতে পারছে না। রাত ১১টা ২০ মিনিটে ধূমকেতু এক্সপ্রেস রাজশাহী থেকে ঢাকা যাওয়ার কথা আছে। সেটিরও বিলম্ব হতে পারে।

এফআর


  বিষয়:   রাজশাহী  রেললাইন অবরোধ  ট্রেন চলাচল  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: