ঘোড়াশালে ভূমিকম্পে রেলসেতুর দুই পিলারে ফাটল

পলাশ প্রতিনিধি

সারাদেশ

নরসিংদীতে টানা দুইদিন তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় নরসিংদীর পলাশ উপজেলায় দুইজনের প্রাণহানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও

2025-11-23T20:29:32+00:00
2025-11-23T20:31:18+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঘোড়াশালে ভূমিকম্পে রেলসেতুর দুই পিলারে ফাটল
পলাশ প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ৮:২৯ পিএম  আপডেট: ২৩.১১.২০২৫ ৮:৩১ পিএম
ঘোড়াশাল রেলসেতু পিলারে ফাটল। ছবি: সময়ের আলো
নরসিংদীতে টানা দুইদিন তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হয়েছে। এসময় নরসিংদীর পলাশ উপজেলায় দুইজনের প্রাণহানিসহ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের দেয়াল ও মাটিতে ব্যাপক ফাটল দেখা দিয়েছে। এর মধ্যে ব্রিটিশ আমলে নির্মিত ঘোড়াশাল রেলসেতুও রয়েছে। এসেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন ট্রেন যাত্রী ও স্থানীয়রা।

শনিবার (২২ নভেম্বর) রেলওয়ে কর্তৃপক্ষ ও পলাশ উপজেলা প্রশাসন ক্ষতিগ্রস্ত ঘোড়াশাল রেলসেতুর পরিদর্শন করেছেন।

ঘোড়াশালের ট্রেন যাত্রী তারেক মিয়া জানান, পর পর টানা ভূমিকম্প হয়েছে। ঘোড়াশাল রেলসেতুর পিলারেও ফাটল দেখা দিয়েছে। এই সেতুর উপর দিয়ে অন্তত ১৬ জোড়া ট্রেন চলাচল করে। এমন এক পরিস্থিতিতে আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় বাসিন্দা আনিছুর রহমান জানান, প্রথম দিন ভূমিকম্পেই এসেতুর পিলারে ফাটল দেখা দেয়। এই সেতু পরিদর্শন করে যথাযথ ব্যবস্থা নিতে রেলওয়ে কর্তৃপক্ষের প্রতি আহবান জানাই।


এ বিষয়ে জিনারদী রেলস্টেশন মাস্টার বরকত হোসেন জানান, ঘোড়াশাল পুরাতন রেলসেতুর পিলারে ফাটল দেওয়ার খবর পেয়েছি। পরে রেলওয়ে কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

পলাশ উপজেলা নির্বাহী অফিসার মো. আবু বক্কর সিদ্দিকী বলেন, খবর পেয়ে ঘোড়াশালের পুরাতন রেলসেতু পরিদর্শন করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ থেকে এ সেতু পরিদর্শন করা হয়। রেলসেতুর দুই এবং তিন নাম্বার পিলারে ফাটল দেখা দিয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

সময়ের আলো/কেএইচও 


  বিষয়:   ঘোড়াশাল  ভূমিকম্প  রেলসেতু  পিলার  ফাটল 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: