ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।রোববার (২৩

2025-11-24T16:39:16+00:00
2025-11-24T16:42:38+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
সারাদেশ
ব্রাহ্মণবাড়িয়ায় জমি নিয়ে বিরোধ : সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২০
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৪:৩৯ পিএম  আপডেট: ২৪.১১.২০২৫ ৪:৪২ পিএম
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে জমি নিয়ে পূর্ব বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আরফোজ আলী (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।


রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার শাহজাদাপুর ইউনিয়নের দেওড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরফোজ ওই গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে। এ সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। এর মধ্যে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দেওড়া গ্রামের মাগুরহাটি এলাকার একটি জায়গা নিয়ে স্থানীয় দানা মিয়া গোষ্ঠী ও শিপন গোষ্ঠীর মধ্যে বিরোধ চলে আসছিল। এ নিয়ে গত ১৫ নভেম্বর থেকে কয়েক দফা সংঘর্ষ হয়। এর জেরে রোববার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।


আরও পড়ুন


সংঘর্ষ চলাকালে দানা মিয়া গোষ্ঠীর আরফোজ মিয়া নিহত হয়। এই সময় উভয় পক্ষের ২০ জন আহত হয়। আহতদের স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।


সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, দুই পক্ষের সংঘর্ষে একজন বৃদ্ধ নিহত হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


এমএইচআর/



  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  সরাইল  জমি  নিহত  আহত 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: