ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

সারাদেশ

৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।মঙ্গলবার (২৫ নভেম্বর)

2025-11-25T14:04:09+00:00
2025-11-25T14:16:19+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ২:০৪ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ২:১৬ পিএম
ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ। ছবি : সংগৃহীত
৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষা পেছানোর দাবিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টানা দ্বিতীয় দিন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শুরু হওয়া এই বিক্ষোভে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেন, যা ব্যাপক যানজট সৃষ্টি করে।

এ পরিস্থিতিতে সড়ক থেকে যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রী, শিক্ষার্থী, নারী ও শিশুসহ সাধারণ মানুষ। বিশেষত জরুরি সেবার যানবাহন, যেমন অ্যাম্বুলেন্সও দীর্ঘ সময় যানজটে আটকা পড়ে।

অবরোধকারীরা অভিযোগ করেছেন, এবারের ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার জন্য পরীক্ষার্থীদের প্রস্তুতির সময় অত্যন্ত কম দেওয়া হয়েছে। তারা বলছেন, প্রথমবারের মতো লিখিত পরীক্ষায় বসতে যাওয়া অনেক পরীক্ষার্থীর জন্য দুই মাসে ১,১০০ নম্বরের বিশাল সিলেবাস প্রস্তুত করা প্রায় অসম্ভব।

শিক্ষার্থীরা আরও জানিয়েছেন, তাদের আন্দোলন চলবে যতক্ষণ না পরীক্ষার তারিখ পরিবর্তন বা পেছানোর বিষয়ে স্পষ্ট ঘোষণা আসে। আগামী ২৭ নভেম্বর পরীক্ষার নির্ধারিত সময়ের মধ্যে তারা নতুন কর্মসূচি ঘোষণা করারও হুঁশিয়ারি দিয়েছেন।
আরও পড়ুন

এক আন্দোলনকারী শিক্ষার্থী বলেন, ‘বিভিন্ন বিষয়ের বিশাল সিলেবাস শেষ করার জন্য এই দুই মাস সময় যথেষ্ট নয়। যদি সময় বাড়ানো না হয়, তবে অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়বে।’

অবরোধকারীদের দাবি, তারা সরকারের কাছে ন্যায্য দাবির কথা তুলে ধরছেন এবং পরীক্ষার্থীদের ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে সময় বাড়ানোর জন্য কর্তৃপক্ষের দ্রুত সিদ্ধান্ত প্রত্যাশা করছেন।

এএডি/


  বিষয়:   ঢাকা-আরিচা মহাসড়ক  অবরোধ  শিক্ষার্থী 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: