মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’ দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। রাত

2025-11-25T17:14:14+00:00
2025-11-25T17:14:40+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’
প্রকাশ: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৫:১৪ পিএম  আপডেট: ২৫.১১.২০২৫ ৫:১৪ পিএম
স্মৃতিস্তম্ভের ছবিতে মুখে ‘কালি’ দিয়েছে দুর্বৃত্তরা। ছবি : সময়ের আলো
ব্রাহ্মণবাড়িয়ায় শহিদ মীর মুগ্ধের স্মৃতিস্তম্ভের ছবির মুখে ‘কালি’ দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকালের দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। রাত থেকে ভোর নাগাদ কোনো এক সময় এ ঘটনা ঘটেছে জানান স্থানীয়রা। এ নিয়ে এলাকায় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, জেলা শহরের চিনাইর ডিগ্রি কলেজের মাঠের সামনে একটি শহীদ মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ রয়েছে। পাঁচ আগস্টের পর শেখ মুজিবুর রহমানে ছবি ক্ষতিগ্রস্ত হলে ওই স্তম্ভে মীর মুগ্ধের ছবি বসানো হয়। এতে সোমবার দিবাগত রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা ওই স্মৃতিস্তম্ভের মীর মুগ্ধের কালি মেখে দেয়। মঙ্গলবার সকাল থেকে বিষয়টি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। 

এদিকে, খবর পেয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনার উত্তর পরিদর্শন করে বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ করছে। 

মুগ্ধমঞ্চ তৈরির অন্যতম উদ্যোক্তা চিনাইর ডিগ্রি কলেজের গভর্নিং কমিটির হিতৈষী সদস্য ও জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক উজ্জল আহমেদ বলেন, আমরা খুবই মর্মাহত। এর ঘটনার মাধ্যমে জুলাইয়ের চেতনাকে আঘাত করা হলো। আমরা এর বিচার চাই।


ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজহারুল ইসলাম জানান, চিনাইর ডিগ্রি কলেজ মাঠে মীর মুগ্ধের একটি মঞ্চ ছিল। কে বা কারা তার ছবিতে কালি দিয়েছি। খবর পেয়ে পুলিশসহ অন্যান্য সংস্থার সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটির তদন্ত চলছে। আমরা কলেজের কমিটি ও স্থানীয় প্রতিনিধিদের সঙ্গে কথা বলে ঘটনার রহস্য উদ্‌ঘাটনে চেষ্টা চালিয়ে যাচ্ছি।

তিনি আরও বলেন, যারা এর সাথে জড়িত তাদের দ্রুত আইনের আত্ততায় আনতে পুলিশ তৎপর রয়েছে।

এফআর


  বিষয়:   ব্রাহ্মণবাড়িয়া  মীর মুগ্ধ স্মৃতিস্তম্ভ  ছবির মুখে  কালি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: