নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪

নোয়াখালী প্রতিনিধি

সারাদেশ

নোয়াখালীর কবিরহাটে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই

2025-11-26T17:31:10+00:00
2025-11-26T17:31:10+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
নোয়াখালীতে চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার ৪
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৩১ পিএম 
চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার দুজন। ছবি : সময়ের আলো
নোয়াখালীর কবিরহাটে বিএনপি নেতার দুই ভাইসহ আন্তঃজেলা মোটরসাইকেল চোরচক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

বুধবার (২৬ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া। 

এর আগে, গত সোমবার (২৪ নভেম্বর) রাত থেকে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত উপজেলার ঘোষবাগ ইউনিয়নের বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।  

গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ঘোষবাগ ইউনিয়নের চর আলগী গ্রামের আবুল বাসারের ছেলে জাকের হোসেন (৩২) ও মোশারফ হোসেন (২৮), একই ইউনিয়নের রামবল্লবপুর গ্রামের লাল মিয়া চৌকিদার বাড়ির আব্দুর রহিমের ছেলে মো. মেহেরাজ (২০), দক্ষিণ জগদানন্দ গ্রামের ছেরাজুল হকের ছেলে মো. নূর উদ্দিন সাগর (১৯)। 

এর মধ্যে জাকের হোসেন ও মোশারফ ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবরের আপন ছোট ভাই।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার দিবাগত রাতে উপজেলার চর আলগী বাজারের পশ্চিমে ভুলুর বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তিনটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের দুই সদস্যকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে মঙ্গলবার অভিযান চালিয়ে মোশরফকে দুটি চোরাই মোটরসাইকেলসহ গ্রেফতার করে পুলিশ। একইদিন রাতে পুনরায় অভিযান চালিয়ে জাকের হোসেনকে গ্রেফতার করে পুলিশ। 

স্থানীয়দের অভিযোগ, বাবরের রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার ভাইয়েরা আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সিন্ডিকেট গড়ে তুলেছে।


এমন অভিযোগের বিষয়ে জানতে চাইলে ঘোষবাগ ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবদুর রহিম বাবর বলেন, আমার প্রভাব খাটিয়ে তারা অবৈধ কোন কাজ করতে পারেনা। তারা তাদের মত চলে, আমি খুব সাধারণ চলাফেরা করি, পাশাপাশি দলকে ভালোবেসে রাজনীতি করি।  

কবিরহাট থানার ওসি শাহীন মিয়া বলেন, দুটি মামলায় ৪ আসামিকে গ্রেফতার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেয়। উদ্ধারকৃত ৫টি মোটরসাইকেল পুলিশ হেফাজতে রয়েছে।   

এফআর 


  বিষয়:   নোয়াখালী  চোরাই মোটরসাইকেল  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: