জ্যোতির্ময়ীই শাকিবের নায়িকা!

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার দেখা যেতে পারে কলকাতার আরেক অভিনেত্রীকে। তিনি হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু।শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায়

2025-11-28T02:21:55+00:00
2025-11-28T02:21:55+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
জ্যোতির্ময়ীই শাকিবের নায়িকা!
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ২:২১ এএম 
সুপারস্টার শাকিব খানের সঙ্গে জ্যোতির্ময়ী কুণ্ডু। ছবি : সংগৃহীত
দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানের সঙ্গে এবার দেখা যেতে পারে কলকাতার আরেক অভিনেত্রীকে। তিনি হলেন জ্যোতির্ময়ী কুণ্ডু। 

শাকিব খানের ‘প্রিন্স’ সিনেমায় নায়িকা হিসেবে দেখা যাওয়ার জোর গুঞ্জন শুরু হয়েছে জ্যোতির্ময়ীকে নিয়ে। শোনা যাচ্ছে, এরই মধ্যে জ্যোতির্ময়ী কুণ্ডুর সঙ্গে পাকাপাকি কথা হয়েছে পরিচালক আবু হায়াত মাহমুদ ও প্রযোজকের। তবে বিষয়টি এখন পর্যন্ত কেউই নিশ্চিত করেননি।

জানা গেছে, ‘বঁধুয়া’ ধারাবাহিক দিয়ে অভিনয়ের যাত্রা শুরু জ্যোতির্ময়ীর। তার দ্বিতীয় কাজ দীপক অধিকারী দেবের বিপরীতে ‘প্রজাপতি ২’ সিনেমা, যা আছে মুক্তির অপেক্ষায়। 

এদিকে জ্যোতির্ময়ী কুণ্ডুর বিষয়ে পরিচালক আবু হায়াত মাহমুদ তেমন কিছু বলেননি। তবে এ নির্মাতা জানিয়েছেন, আরও দুজন নায়িকা খুঁজছেন তারা। নভেম্বরের শেষে সেই নায়িকাদের নাম ঘোষণা করা হবে।

‘প্রিন্স’ সিনেমার গল্প লিখেছেন মেজবাহ উদ্দিন সুমন, চিত্রনাট্য করেছেন তিনি ও মোহাম্মদ নাজিম উদ্দিন। এর চিত্রনাট্য নব্বই দশকে ঢাকার অপরাধ জগৎ কেন্দ্র করে তৈরি হয়েছে। যেখানে নব্বই দশকের অন্ধকার দুনিয়া উঠে আসবে। নায়কের নানা বয়সও দেখানো হবে। এ জন্য শাকিবকে নিতে হতে পারে ‘প্রস্থেটিক’ রূপটানও।

এ সিনেমার ক্যামেরা, নৃত্য, অ্যাকশন ও রূপসজ্জা- এই চার দায়িত্ব পালন করবেন বলিউডের কয়েকজন। এ সিনেমার চিত্রগ্রহণের দায়িত্ব নিয়েছেন ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায়। ওই সিনেমারই রূপসজ্জাশিল্পী শাকিবকে সাজানোর দায়িত্বে থাকবেন। ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুটিং শুরু হবে ‘প্রিন্স’ সিনেমার। 

সব ঠিক থাকলে আগামী রোজার ঈদে মুক্তি পাবে সিনেমাটি। ‘প্রিন্স’ ছাড়াও শাকিবের নতুন আরেকটি সিনেমা হলো ‘সোলজার’। ওই সিনেমায় শাকিবের বিপরীতে কাজ করছেন তানজিন তিশা ও জান্নাতুল ঐশী।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   সুপারস্টার  শাকিব খান  জ্যোতির্ময়ী কুণ্ডু  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: