দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন।বৃহস্পতিবার

2025-11-28T15:39:08+00:00
2025-11-28T15:39:08+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন
খুলনা ব্যুরো
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৩:৩৯ পিএম 
দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে যুবক খুন। প্রতীকী ছবি
খুলনার খালিশপুরে ছুরিকাঘাতে ঈশান (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। একই ঘটনায় রাজ নামে আরও এক যুবক গুরুতর আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৯ টায় খালিশপুর ফেয়ার ক্লিনিক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ঈশান মুজগুন্নী পেটকা বাজার এলাকার মাছ ব্যবসায়ী সহিদুজ্জামান বাচ্চুর ছেলে এবং আহত রাজ সোনাডাঙ্গা দ্বিতীয় ফেজ এলাকার মিজান উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানান, রাতে ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির একপর্যায়ে দুর্বৃত্তরা ঈশান ও রাজকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। উপস্থিত লোকজন তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।


ঈশানের অবস্থা সঙ্কটাপন্ন হলে তাকে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

এই ঘটনার বিষয়ে খালিশপুর থানার ওসি মীর আতাহার আলী বলেন, ফেয়ার ক্লিনিকের সামনে দুই পক্ষের মধ্যে মারামারির সময় ঈশান ও রাজ ছুরিকাঘাতে আহত হয়। ঈশানের পেটের ডান পাশে গুরুতর জখম ছিল। পরে হাসপাতালে তার মৃত্যু হয়। আহত রাজ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, ঘটনার পরপরই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারীদের শনাক্ত ও গ্রেফতারে ইতোমধ্যে অভিযান শুরু হয়েছে। 


/ইউএমএইচ



  বিষয়:   দুর্বৃত্ত  ধারালো অস্ত্র  যুবক  খুন 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: