নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ

ধামরাই প্রতিনিধি

সারাদেশ

নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (২৮ নভেম্বর)

2025-11-28T18:01:58+00:00
2025-11-28T18:01:58+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজের তিন দিন পর পুকুরে মিলল যুবকের মরদেহ
ধামরাই প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:০১ পিএম 
প্রতীকী ছবি
নিখোঁজের তিনদিন পর ঢাকার ধামরাই পৌরসভার চন্দ্রাইল এলাকার একটি মৎস খামারের পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ নভেম্বর) এ তথ্য নিশ্চিত করেছেন ধামরাই থানার সহকারী উপ-পরিদর্শক পরিদর্শক মো. ফারুক হোসেন।

নিহত হৃদয় হাসান (২৪) সৈয়দপুর জেলার সদর থানার নিয়ামতপুর এলাকার মো. চান মিয়ার ছেলে। তিনি পেশায় একজন রডমিস্ত্রি ছিলেন। নিহত হৃদয় দীর্ঘ দশ বছর ধরে পরিবারসহ চন্দ্রাইল এলাকাতেই ভাড়া থাকতেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে লাশ ভেসে থাকার খবর পেয়ে এলাকার মানুষ জড়ো হয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে। পরবর্তীতে নিহত হৃদয়ের লাশ তার ভাইয়েরা শনাক্ত করে।

নিহতের ভাই মনু মিয়া জানান, আমার ভাই তিনদিন ধরে নিখোঁজ ছিল। যখন সকালে ভেসে থাকা লাশের খবর পেয়ে আমি ছুটে আসি। পরে পুলিশ লাশ উদ্ধার করলে শনাক্ত করতে পারি।


এ বিষয়ে ধামরাই থানার সহকারী পুলিশ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, ৯৯৯ এ কল পেয়ে ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহায়তায় আমরা লাশ উদ্ধার করেছি। নিহতের স্বজনেরা মরদেহের পরিচয় শনাক্ত করেছে।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, স্থানীয়রা খবর দিলে ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশ ময়নাতদন্তে প্রেরণের প্রস্তুতি চলছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   নিখোঁজ  পুকুর  যুবক  মরদেহ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: