থুথু ফেলা নিয়ে কথাকাটাকাটি, প্রাণ গেল হাজতির

জামালপুর প্রতিনিধি

সারাদেশ

থুথু ফেলাকে কেন্দ্র করে জামালপুর জেলা কারাগারে দুই হাজতির সংঘর্ষের ঘটনায় মো. পাগলা হযরত (২৫) নামের এক হাজতি মারা গেছেন।

2025-11-28T18:34:30+00:00
2025-11-28T20:28:31+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
থুথু ফেলা নিয়ে কথাকাটাকাটি, প্রাণ গেল হাজতির
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ৬:৩৪ পিএম  আপডেট: ২৮.১১.২০২৫ ৮:২৮ পিএম
জামালপুর জেলা কারাগার। ছবি: সংগৃহীত
থুথু ফেলাকে কেন্দ্র করে জামালপুর জেলা কারাগারে দুই হাজতির সংঘর্ষের ঘটনায় মো. পাগলা হযরত (২৫) নামের এক হাজতি মারা গেছেন। নিহত পাগলা দেওয়ানগঞ্জ উপজেলার চেংটিমারি গ্রামের মো. ইমান হোসেনের ছেলে। তিনি বকশীগঞ্জ থানার মামলা নং-১৪, জিআর মামলা নং-২৪২(২)-২৫ এর আসামি ছিলেন। 

শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বৃহস্পতিবার দুপুরে জেলা কারাগারের ভেতরে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে কাঁশি ও থুথু ফেলাকে কেন্দ্র করে পাগলা হযরতের সাঙ্গে কথা কাটাকাটি ও তর্কাতর্কি শুরু হয় রহিদুর মিয়ার। এক পর্যায়ে রহিদুর মিয়া ক্ষিপ্ত হয়ে শৌচাগারের দরজার একটি কাঠের টুকরা দিয়ে পাগলা হযরতের মাথায় পরপর বেশ কয়েকবার আঘাত করে। পরে গুরুতর আহতাবস্থায় দায়িত্বরত কারারক্ষী ও অন্যান্য হাজতিরা পাগলা হযরতকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই শুক্রবার বেলা ১১টার দিকে তিনি মৃত্যুবরণ করেন। ঘাতক হাজতি মো. রহিদুর মিয়া (৪০) বকশীগঞ্জ উপজেলার কামালপুর বালুরগাঁও গ্রামের মৃত ছামিউল হকের ছেলে।


জামালপুর জেলা কারাগারের জেলার লিপি রানী সাহা জানান, মারা যাওয়া পাগলা হযরতের মরদেহ এখনও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেই রয়েছে। ময়নাতদন্ত শেষে ঢাকা জেলা কারাগার তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করবে। ঘাতক হাজতি রহিদুর মিয়া জামালপুর কারাগারেই রয়েছেন। 

সময়ের আলো/কেএইচও



  বিষয়:   থুথু  কথাকাটাকাটি  প্রান  হাজতি 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: