‌‌‘দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না’

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সারাদেশ

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু)ভিপিআবু সাদিক কায়েমবলেছেন, দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সীমান্তে

2025-11-29T16:17:16+00:00
2025-11-29T16:18:03+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
‌‌‘দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না’
নিজস্ব প্রতিবেদক, সিলেট
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ৪:১৭ পিএম  আপডেট: ২৯.১১.২০২৫ ৪:১৮ পিএম
বক্তব্য রাখছেন নুরুল হক নূর। ছবি : সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, দিল্লি-লন্ডনের প্রেসক্রিপশনে দেশ আর চলবে না। আগামীর বাংলাদেশ হবে ইনসাফের বাংলাদেশ। সীমান্তে হত্যা চলতে দেওয়া যাবে না। সীমান্তের সব হত্যার বিচার হবে।

শনিবার (২৯ নভেম্বর) দুপুরে সিলেটের কোম্পানীগঞ্জে সিলেট-৪ আসনের জামায়াতের প্রার্থী জয়নাল আবেদীনের সমর্থনে ছাত্র ও যুব সমাবেশে তিনি এ কথা বলেন তিনি।

এদেশে আর ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে পারবে না উল্লেখ করে ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ভারতীয় দাদাগিরি চলবে না। নতুন বাংলাদেশে ফ্যাসিবাদী আচরণ চলবে না। দেশ চলবে জনগণের ইচ্ছায়। 


শিক্ষাব্যবস্থার করুণ চিত্র তুলে ধরে ডাকসু ভিপি আরও বলেন, দাঁড়িপাল্লার প্রার্থীরা বিজয়ী হয়ে দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তনে কাজ করবেন। 

কোম্পানীগঞ্জ থানা সদর প্রাথমিক স্কুল মাঠে উপজেলা আমীর মাওলানা ফয়জুর রহমানের সভাপতিত্বে ছাত্র ও যুব সমাবেশ প্রধান অতিথি ছিলেন, সিলেট ৪ আসনের সংসদ সদস্য প্রার্থী জয়নাল আবেদীন।

এফআর


  বিষয়:   ডাকসু  ভিপি সাদিক কায়েম  ঢাকা বিশ্ববিদ্যালয়  কেন্দ্রীয় ছাত্র সংসদ  দিল্লি  লন্ডন  প্রেসক্রিপশনে দেশ আর চলবে না 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: