ছয় লুকের শাকিব চমক

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

হঠাৎ-ই একসঙ্গে ছয়টি লুকে দেখা গেল দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাকিবকে দেখা গেছে অধ্যাপক,

2025-11-30T04:52:01+00:00
2025-11-30T04:52:01+00:00
 
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
রবিবার, ৫ জুলাই ২০২৬
আনন্দ সময়
ছয় লুকের শাকিব চমক
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৪:৫২ এএম 
বয়স্ক চরিত্রে শাকিব খান। ছবি : সংগৃহীত
হঠাৎ-ই একসঙ্গে ছয়টি লুকে দেখা গেল দেশীয় চলচ্চিত্রের সুপারস্টার শাকিব খানকে। ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিওতে শাকিবকে দেখা গেছে অধ্যাপক, শুটার থেকে বৃদ্ধের মতো নানা লুকে। যা দেখে রীতিমতো চমকে উঠছেন তার ভক্ত-অনুরাগীরা! অনেকেই ভাবছেন এগুলো সম্ভবত তার বহুল আলোচিত ‘সোলজার’ সিনেমার লুক। কিন্তু আসলে ব্যাপারটি তা নয় বলেই জানা গেছে।

সম্প্রতি মেরিল পেট্রোলিয়াম জেলির একটি বিজ্ঞাপনে যুক্ত হয়েছেন শাকিব খান। মূলত সেই বিজ্ঞাপনের জন্য তিনি ছয়টি লুক নিয়েছেন। ভিডিওতে দেখা যায়, বিভিন্ন প্রেক্ষাপট ও চরিত্রে হাজির হয়েছেন ‘নাম্বার ওয়ান’খ্যাত শাকিব খান। প্রতিটি লুকেই তিনি প্রশ্নের মুখে পড়েন, ‘নাম্বার ওয়ান কী?’ এবং প্রতিটিবারই তার উত্তর ছিল, ‘ভিটামিন সি!’ যেহেতু শাকিব খান দীর্ঘদিন পরে বিজ্ঞাপনে কাজ করলেন, এ কারণে তাকে একেবারে ভিন্নভাবে হাজির করার চেষ্টা করেছেন সংশ্লিষ্টরা। বর্তমানে বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশন চলছে, শিগগির প্রচারে আসবে এটি।

বিজ্ঞাপন নির্মাণে ধারাবাহিক সাফল্য আছে আদনান আল রাজীবের। কয়েক বছর আগেও তিনি শাকিব খানকে নিয়ে দুটি জনপ্রিয় বিজ্ঞাপন তৈরি করেছিলেন। নতুন করে আবারও তারা কাজ করলেন মেরিল পেট্রোলিয়াম জেলির নতুন ক্যাম্পেইনে।

সময়ের আলো/এসকে/ 





  বিষয়:   সুপারস্টার  শাকিব খান  জ্যোতির্ময়ী কুণ্ডু  নায়িকা 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: