কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ১০

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন

2025-11-30T13:54:29+00:00
2025-11-30T16:40:58+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে জমি নিয়ে সংঘর্ষে নিহত ৩, আহত ১০
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম  আপডেট: ৩০.১১.২০২৫ ৪:৪০ পিএম
দুপক্ষের সংঘর্ষে আহতের হাসপাতালে নেওয়া হচ্ছে। ছবি : সময়ের আলো
কুড়িগ্রামের নাগেশ্বরীতে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত এবং অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৩০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের ধনী গাগলা এলাকায় এ ঘটনা ঘটে।  

সংঘর্ষের পর থেকে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ১৬ শতক জমি নিয়ে আলতাফ হোসেন ও এরশাদ আলীর পরিবারের মধ্যে বিরোধ চলছিল। কয়েকবার সালিশ-সমঝোতার চেষ্টা হলেও কোনো সমাধান হয়নি। রোববার সকালে ওই জমিতে চাষাবাদকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ান দুপক্ষের লোকজন।

হামলার সময় ঘটনাস্থলেই মারা যান মানিক মুন্সির ছেলে এরশাদ আলী (৪২) এবং তার বোন কুলছুম বেগম (৫৫)। পরে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় বাচ্চা মিয়ার ছেলে কাওছার মিয়ার। 


এছাড়াও এ ঘটনায় আহত অন্তত ১০ জনকে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে নূর মোহাম্মদ ও তার বড় ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

এদিকে নিহতদের পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, জমিসংক্রান্ত দীর্ঘদিনের বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।

এফআর


  বিষয়:   কুড়িগ্রাম  নাগেশ্বরী  জমিসংক্রান্ত  বিরোধ  সংঘর্ষ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: