খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা

খুলনা ব্যুরো

সারাদেশ

খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা জেলা জজ

2025-11-30T15:43:56+00:00
2025-11-30T15:43:56+00:00
 
  শনিবার, ৪ জুলাই ২০২৬,
২০ আষাঢ় ১৪৩৩
শনিবার, ৪ জুলাই ২০২৬
সারাদেশ
খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা
খুলনা ব্যুরো
প্রকাশ: রোববার, ৩০ নভেম্বর, ২০২৫, ৩:৪৩ পিএম 
খুলনায় আদালত চত্ত্বরে গুলি ও কুপিয়ে দুই দুজনকে হত্যা করা হয়েছে। ছবি : সংগৃহীত
খুলনায় আদালতের সামনে দুই আসামিকে কুপিয়ে ও গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। 

আজ (রোববার) দুপুর সোয়া ১২টার দিকে খুলনা জেলা জজ আদালতের সামনের সড়কে এ ঘটনা ঘটেছে।

নিহতরা হলেন- নগরের নতুন বাজার এলাকার ফজলে রাব্বি রাজন এবং মান্নান হাওলাদারের ছেলে হাসিব হাওলাদার। তারা সোনাডাঙ্গা থানায় একটি অস্ত্র মামলার আসামি ছিলেন।

খুলনা সদর থানার ওসি শফিকুল ইসলাম একজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন। আর অন্যজন নিহতের তথ্য নিশ্চিত করেছেন খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালের ইএমও।

 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, জামিনে থাকা দুজন আসামি আদালতে হাজিরা দিয়ে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চা পান করতে দাঁড়িয়েছিলেন।

এ সময় চার থেকে পাঁচজন দুর্বৃত্ত হেঁটে এসে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে।

গুলিবিদ্ধ হয়ে তারা দুজন মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের। দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

আশঙ্কাজনক অবস্থায় আহত গুরুতর আহত অন্যজনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানের দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

/এমএইচআর 




  বিষয়:   খুলনা  আদালত  গুলি  হত্যা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: