ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে শিক্ষিকার মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা

2025-12-01T16:40:23+00:00
2025-12-01T16:40:23+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
সারাদেশ
ছেলেকে নিয়ে স্কুলে যাওয়ার পথে শিক্ষিকার মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫, ৪:৪০ পিএম 
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে। ছবি : সংগৃহীত
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় স্কুলে যাওয়ার পথে ডাম্প ট্রাকের ধাক্কায় এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে উপজেলার গাড়াদহ ইউনিয়নের বকুলতলা আনছার মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত সাবিনা খাতুন (৪২) একই উপজেলার কায়েমপুর ইউনিয়নের বলদিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা ও চিনাধুকুরিয়া গ্রামের সোলায়মান সরকারের মেয়ে ছিলেন।

তার মরদেহ উদ্ধারের পর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।


শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী স্থানীয়দের বরাত দিয়ে জানান, আট বছর বয়সী ছেলেকে নিয়ে একটি অটোরিকশায় করে কর্মস্থলে যাচ্ছিলেন শিক্ষক সাবিনা। পথে বিপরীত দিক থেকে আসা মাটি বোঝাই একটি ডাম্প ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই সাবিনার মৃত্যু হয়। তবে তার ছেলে সুস্থ রয়েছে। 

ট্রাকটি জব্দ করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান ওসি।

/এমএইচআর


  বিষয়:   সিরাজগঞ্জ  শাহজাদপুর  দুর্ঘটনা  মৃত্যু 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: