কন্যার বাবা হলেন ইমরান

আনন্দ সময় প্রতিবেদক

আনন্দ সময়

বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। সুখবরটি নিশ্চিত

2025-12-02T03:52:32+00:00
2025-12-02T03:52:32+00:00
 
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
আনন্দ সময়
কন্যার বাবা হলেন ইমরান
আনন্দ সময় প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৩:৫২ এএম 
ইমরান ও তার স্ত্রী মেহের আয়াত জেরিন। ছবি : সংগৃহীত
বাবা হলেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। সোমবার বিকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইমরানের স্ত্রীর কোলজুড়ে আসে ফুটফুটে এক কন্যা। সুখবরটি নিশ্চিত করেছেন ইমরানের ঘনিষ্ঠজন কণ্ঠশিল্পী মোহাম্মদ মিলন।

মিলন জানান, ‘ আমাদের ভাতিজি পৃথিবীর আলোতে এসেছে। মা-মেয়ে দুজনে আল্লাহর রহমতে সুস্থ আছেন। ইমরান ভাই তাদের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন।’ জানা গেছে, কন্যার নাম এখনও চূড়ান্ত করা হয়নি।

প্রসঙ্গত, ২০২৩ সালের ২৪ মে পারিবারিক উদ্যোগে মেহের আয়াত জেরিনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন ইমরান।

ইমরান মাহমুদুলের সংগীত ক্যারিয়ার শুরু হয় ২০০৮ সালে, চ্যানেল আই সেরাকণ্ঠ প্রতিযোগিতার মাধ্যমে। এরপর তিনি একক গায়ক ও সংগীত পরিচালক হিসেবে কাজ শুরু করেন। গত এক যুগে দেশের সবচেয়ে সফল সংগীতশিল্পী তিনি। তার কণ্ঠে বহু গান শ্রোতাপ্রিয়তা পেয়েছে। তার সুরে বহু শিল্পী প্রাণ পেয়েছেন। অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারও।

এফআর

  বিষয়:   বাবা হলেন  সংগীতশিল্পী  ইমরান মাহমুদুল 


Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: