আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সময়ের আলো ডেস্ক

সারাদেশ

ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছ-পালার শাখা প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর কিছু এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ

2025-12-03T08:30:03+00:00
2025-12-03T08:30:03+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৩০ এএম 
প্রতীকী ছবি
ট্রান্সফরমারের জরুরি মেরামত, সংরক্ষণ কাজ এবং গাছ-পালার শাখা প্রশাখা কাটার জন্য সিলেট নগরীর কিছু এলাকায় ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এ দিন সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। 

মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়েছে, বুধবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ১১ কেভি শিবগঞ্জ ফিডারের আওতাভুক্ত টিলাগড়, কালাশলী, রাজপাড়া, আল-জালাল সিএনজি, বাংলাদেশ বেতার টিলাগড়, টিলাগড় সরকারি কলেজ, মালুয়া হাউজ ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ করা হবে।


এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ। এ ছাড়াও সবার সহযোগিতা চাওয়া হয়েছে। 

আরআর


  বিষয়:   সিলেট  বিদ্যুৎ  সরবরাহ  বন্ধ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: