দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর

সারাদেশ

দিনাজপুরে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা

2025-12-03T08:46:12+00:00
2025-12-03T08:46:12+00:00
 
  বুধবার, ১ জুলাই ২০২৬,
১৭ আষাঢ় ১৪৩৩
বুধবার, ১ জুলাই ২০২৬
সারাদেশ
দেশের সর্বনিম্ন তাপমাত্রা দিনাজপুরে
নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
প্রকাশ: বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৪৬ এএম 
হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের জনজীবন। ছবি : সময়ের আলো
দিনাজপুরে আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত রোববার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল দিনাজপুরে ১৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। 

বুধবার (৩ ডিসেম্বর) দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন সময়ের আলোকে জানান, আজ সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে দিনাজপুরে ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আদ্রতা ছিল ৯১ শতাংশ।

তিনি জানান, সকাল ৬টায় দেশের অন্যান্য কয়েকটি স্থানের তাপমাত্রা—তেতুলিয়া (পঞ্চগড়) ১২.২, রংপুর ১৪.০, সৈয়দপুর ১২.৮, ডিমলা (নীলফামারী) ১৩.০,বগুড়া ১৫.০, ঈশ্বরদী (পাবনা) ১৩.৩, রাজশাহী ১২.৭, রাজারহাট (কুড়িগ্রাম) ১২.৩, বদলগাছি (নওগাঁ) ১২.১, যশোর ১৪.৬, চুয়াডাঙ্গা ১৩.৭, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) ১৩.২ ডিগ্রি সেলসিয়াস। 


এদিকে ভোর হতেই হাড়ে কাঁপন ধরিয়ে আসে শীত। হাড় কাঁপানো শীতে বিপর্যপ্ত মানুষের জীবনযাত্রা। সবচেয়ে বেশি কষ্টে আছে ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ। কনকনে ঠান্ডায় ঘর থেকে বের হতে পারছেন না তারা। দিনের বেলায় হেড লাইট জ্বালিয়ে গাড়ি চলতে হচ্ছে। 

শীতের প্রভাবে হাসপাতালগুলোতে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। যার মধ্যে শিশু ও বৃদ্ধের সংখ্যাই বেশি। 

আরআর



Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: