মহিলা দলের ২ নেত্রী গ্রেফতার

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

সারাদেশ

পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা

2025-12-04T11:28:02+00:00
2025-12-04T11:28:02+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
মহিলা দলের ২ নেত্রী গ্রেফতার
চাটমোহর (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৮ এএম 
বুড়ি সরকার (বাঁয়ে) ও রহিমা রেজা। সংগৃহীত ছবি
পাবনার চাটমোহরে উপজেলা মহিলা দলের দুই নেত্রীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (৩ ডিসেম্বর) গভীর রাতে পৃথক অভিযান চালিয়ে চাটমোহর পৌর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতার দুজন হলেন, জাতীয়তাবাদী মহিলা দল চাটমোহর উপজেলা শাখার সদ্য বিলুপ্ত কমিটির সিনিয়র সহ-সভাপতি ও পৌর সদরের মধ্য শালিখা মহল্লার মৃত ডা. কোবাদ হোসেনের মেয়ে বুড়ি সরকার (৪২) এবং একই বিলুপ্ত কমিটির বহিস্কৃত সাংগঠনিক সম্পাদক পৌর সদরের বালুচর মহল্লার ভিপি সেলিম রেজার স্ত্রী রহিমা রেজা (৪৫)। 

চাটমোহর থানার অফিসার ইনচার্জ মঞ্জুরুল আলম জানান, পাবনার আমলী ৪নং আদালতের সিআর ৫১৩/২৫ (চাট) নম্বর মামলার পলাতক আসামি রহিমা রেজা ও বুড়ি সরকারকে গ্রেফতার করা হয়েছে। তাদের পাবনা জেল হাজতে পাঠানো হয়েছে।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার বাদী চাটমোহর উপজেলা মহিলা দলের (বিলুপ্ত) সাধারণ সম্পাদক অ্যাড. তামান্না আজিজ স্বর্ণা গত ২৩/০৮/২০২৫ বিকেল ৫টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ড (আফ্রাতপাড়া) এলাকায় বিএনপির কর্মসূচিতে অংশ নিতে উপস্থিত হলে পূর্ব বিরোধের জের ধরে রহিমা ও বুড়ি সরকার দেশীয় অস্ত্র নিয়ে স্বর্ণাকে মারপিট করে আহত করে। সেই ঘটনায় তিনি বাদী হয়ে আটককৃত দুই নেত্রীসহ বেশ কয়েকজনের নামে ছিনতাই ও হত্যার চেষ্টা মামলা করেন।


উল্লেখ্য, গত ১ সেপ্টেম্বর রহিমা রেজাকে মাদকের কারবার ও সেবনের অভিযোগে উপজেলা মহিলা দলের বিলুপ্ত ওই কমিটির সাংগঠনিক সম্পাদক পদ থেকে বহিস্কার করা হয়।

আরআর


  বিষয়:   পাবনা  মহিলা দল  নেত্রী  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: