পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ২

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সারাদেশ

সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে আয়নাল হক (৪৫) নামে এক প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেমিকার দুই

2025-12-04T12:04:40+00:00
2025-12-04T12:04:40+00:00
 
  বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬,
১৮ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬
সারাদেশ
পরকীয়া প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেফতার ২
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০৪ পিএম 
সংগৃহীত ছবি
সিরাজগঞ্জের তাড়াশে পরকীয়া সম্পর্কের জেরে আয়নাল হক (৪৫) নামে এক প্রেমিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় প্রেমিকার দুই ভাই আমির হোসেন ও নুরুল হককে গ্রেফতার করেছে পুলিশ।  

বুধবার (৩ ডিসেম্বর) বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের দেশীগ্রাম উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জান যায়, উপজেলার দেশীগ্রাম উত্তরপাড়ার বাহের আলীর মেয়ে সাকিরুন খাতুনের (৩৫) সঙ্গে পাশের কানপুর পাড়ার মৃত বাদশা শেখের ছেলে আয়নাল হকের দীর্ঘদিন ধরে পরকীয়া সম্পর্ক চলছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেল সাড়ে পাঁচটার দিকে আয়নাল তার প্রেমিকা সাকিরুনের ডাকে সাড়া দিয়ে বাড়িতে যান। এ সময় সাকিরুনের পরিবারের সদস্যরা টের পান। সাকিরুনের বাবা, ভাইসহ কয়েকজন মিলে আয়নালকে মারধর করে ছেড়ে দেন।

আহত আয়নাল তার পরিবারের লোকজন নিয়ে সাকিরুনের বাড়িতে হামলা করতে আসে। এ সময় দ্বিতীয় দফা সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় আয়নাল। স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরে রাত তিনটার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

তাড়াশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আরআর


  বিষয়:   তাড়াশ  পরকীয়া  প্রেমিক  প্রেমিকা  হত্যা  গ্রেফতার 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: